সিইএসসির উদাসীনতা! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

কলকাতার রাস্তায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। রবিবার রাতে ঘটনাটি ঘটে পশ্চিম বন্দর থানা এলাকায়।

কলকাতার রাস্তায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। রবিবার রাতে ঘটনাটি ঘটে পশ্চিম বন্দর থানা এলাকায়। ঝড়ের সময় বন্ধুর সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিলেন প্রসেনজিত মণ্ডল নামে এলাকারই এক যুবক। হঠাৎই রাস্তার পাশে থাকা সুইচ বক্সে হাত পড়ে ওই যুবকের। সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন ওই যুবক। তাঁকে বাঁচাতে গিয়ে বন্ধুও বিদ্যুৎস্পৃষ্ট হন। দুজনকে হাসপাতালে নিয়ে গেলে প্রসেনজিতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

সিইএসসির উদাসীনতা! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাস খানেক আগে গাড়ির ধাক্কায় ভেঙে গিয়েছিল সুইচবক্সটি। এই সময়ের মধ্যে সুইচবক্সটি সারানোর সময় পায়নি সিইএসসি কর্তৃপক্ষ।

এর আগেও কলকাতা শহরে বিদ্যুতের খুঁটিই হোক কিংবা সুইচবক্স, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছিল। বিদ্যুতের খুঁটির ক্ষেত্রে তাৎক্ষণিক ভিত্তিতে জোড়াতালির ব্যবস্থা করা হয় কলকাতা পুরসভার তরফে। কিন্তু বর্তমানে পরিস্থিতি সেই আগের অবস্থাতেই ফিরে গিয়েছে। একইসঙ্গে সিইএসসি কর্তৃপক্ষ যে কাজের ক্ষেত্রে উদাসীন প্রসেনজিত মণ্ডলের মৃত্যুর ঘটনাতেই প্রমাণিত হয়ে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+