ভোটের মুখে নগরপালকে সরাল নির্বাচন কমিশন, বদলি রাজ্যের চার পুলিশকর্তা
মাস দুয়েকও হয়নি কলকাতার নয়া নগরপালের পদে বসেছিলেন অনুজ শর্মা, এরই মধ্যে তাঁকে সরিয়ে দেওয়া হল।
মাস দুয়েকও হয়নি কলকাতার নয়া নগরপালের পদে বসেছিলেন অনুজ শর্মা, এরই মধ্যে তাঁকে সরিয়ে দেওয়া হল। নির্বাচন কমিশনারের নির্দেশে অনুজ শর্মাকে সরিয়ে কলকাতা পুলিশের নতুন কমিশনার করা হল রাজেশ কুমারকে। একইসঙ্গে সরিয়ে দেওয়া হল বিধাননগর পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংকেও। উভয়েই নির্বাচনের কাজে অংশ নিতে পারবেন না।

আর এই নির্দেশিকায় নির্বাচন কমিশন একপ্রকার বার্তা দিল রাজ্যকে। এদিন নির্বাচন কমিশন জ্ঞানবন্ত সিংয়ের জায়গায় বিধাননগর পুলিশ কমিশনারেটের দায়িত্ব দেয় নটরাজন রমেশ বাবুকে। একইসঙ্গে বীরভূম ও ডায়মন্ড হারবার পুলিশ সুপারকেও বদলি করে দেওয়া হয়। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার হন শ্রীহরি পাণ্ডে। বীরভূমের পুলিস সুপার করা হয় আভান্নু রবীন্দ্রনাথকে। তাঁদের সবাইকেই ২৪ ঘণ্টার মধ্যে নিয়োগ করতে হবে।












Click it and Unblock the Notifications