অমিত শাহের রোড শো-তে অশান্তির জের! শেষদফায় সতর্কতামূলক ব্যবস্থা কলকাতায়

সপ্তম দফার নির্বাচন ঘিরে সতর্ক নির্বাচন কমিশন। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সব জায়গাতেই। কলকাতাতেও নেওয়া হয়েছে।

সপ্তম দফার নির্বাচন ঘিরে সতর্ক নির্বাচন কমিশন। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সব জায়গাতেই। কলকাতাতেও নেওয়া হয়েছে। বিশেষ করে অমিত শাহের রোড শো-এর পর কলকাতায় গণ্ডগোলের জেরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জানিয়েছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।

রোড শো-তে অশান্তির জের! সতর্কতামূলক ব্যবস্থা কলকাতায়, জানাল কমিশন

মঙ্গলবার কলকাতায় অমিত শাহের রোড শো-র শেষে উত্তর কলকাতায় গণ্ডগোল হয়। গণ্ডগোল মূলত হয়েছিল কলেজস্ট্রিট ও বিদ্যাসাগর কলেজর চত্বরে। লাঠি ও ইট ছুঁড়তে দেখা গিয়েছিল তৃণমূল ও বিজেপি সমর্থকদের। ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তি। এই ঘটনার জেরে সপ্তম দফার নির্বাচনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সব বন্দোবস্তও
করা হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।

উপমুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈনও নিজে ওই ঘটনার কথা উল্লেখ করেছিলেন। ওইদিনের ঘটনার জেরে সরিয়ে দেওয়া হয়েছিল আমহার্স্টস্ট্রিট থানায় ওসিকে। সূত্রের খবর অনুযায়ী, ওইদিনের ঘটনাকে সামনে রেখেই বিশেষ সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+