ভোটদানের হার বাড়াতে অভিনব পদক্ষেপ! 'এক ডজন গল্প' নিয়ে রাস্তায় কমিশন

সাধারণ নির্বাচনে উত্তর কলকাতায় ভোটদানের হার কম। তাই সেখানকার ভোটদানের হার বাড়াতে ঐতিহ্যকে হাতিয়ার করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে তৈরি করা হয়েছে এক ডজন গপ্পো।

সাধারণ নির্বাচনে উত্তর কলকাতায় ভোটদানের হার কম। তাই সেখানকার ভোটদানের হার বাড়াতে ঐতিহ্যকে হাতিয়ার করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে তৈরি করা হয়েছে এক ডজন গপ্পো।

ভোটদানের হার বাড়াতে অভিনব পদক্ষেপ! এক ডজন গল্প নিয়ে রাস্তায় কমিশন

রাজ্যে গড় ভোটদানের হার প্রায় ৭৮ থেকে ৮০ শতাংশ। কিন্তু চৌরঙ্গি কিংবা জোড়াসাঁকো এলাকায় তা ৫৭.৭৩ কিংবা ৫৩ শতাংশ। সূত্রের খবর অনুযায়ী, আশপাশের কেন্দ্রগুলিতে প্রায় একই অবস্থা। এই পরিস্থিতির পরিবর্তন করতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন। ইতিমধ্যেই নেওয়া হয়েছে সচেতনতামূলক পদক্ষেপ।

নির্বাচন কমিশনের তরফে ডকুমেন্টরি ফিল্ম তৈরি করা হয়েছে। নাম দেওয়া হয়েছে একডজন গল্প। তাতে দেখানো হয়েছে কলকাতার ঐতিহ্যের টানা রিকসা, কুস্তিগির, কলেজপাড়া, ঠাকুরবাড়ির কথা। এরজন্য স্লোগানও ঠিক করে ফেলা হয়েছে। তাতে বলা হচ্ছে, আমার গর্বের কলকাতা, আমার নির্ভয় ভোট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+