পঞ্চম দফায় আরও কড়া কমিশন, ১৪৪ ধারা জারি ও আরও পুলিশ অবজার্ভার নিয়োগ

কলকাতা, ২৯ এপ্রিল : পঞ্চম দফার আগে আরও কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। এই দফায় দক্ষিণ ২৪ পরগনা, দক্ষিণ কলকাতা ও হুগলির বিধানসভার মোট ৫৩টি আসনে ভোট হবে। তার আগে এই তিনটি জেলায় মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য নিরাপত্তা কড়া করার পাশাপাশি আরও অনেকগুলি পদক্ষেপ করেছে কমিশন। [পঞ্চম দফায় প্রার্থীদের পড়াশোনা কতোদূর জেনে নিন একনজরে]

ভোট সুষ্ঠু করতে এই তিন জেলায় পুলিশ অবজার্ভারের সংখ্যা বাড়িয়ে দিয়েছে কমিশন। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনায় পুলিশ অবজার্ভারের সংখ্যা দুই থেকে বাড়িয়ে তিন করা হয়েছে। এর পাশাপাশি কলকাতা ও হুগলিতে অবজার্ভারের সংখ্যা এক থেকে বাড়িয়ে দুই করা হয়েছে। [১৯৮৪ সাল থেকে নির্বাচনে লড়ে মাত্র একবারই হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়!]

আরও কড়া কমিশন, ১৪৪ ধারা জারি ও আরও পুলিশ অবজার্ভার নিয়োগ

এই তিন জেলার প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকে তিন জেলার পুলিশ কর্তারা, ৫৩টি বিধানসভায় কমিশনের ঠিক করা ভোট অবজার্ভাররা উপস্থিত ছিলেন। [পঞ্চম দফায় ভোটে লড়ছেন এই তারকা প্রার্থীরা]

এর পাশাপাশি পাঁচ পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে। কসবা থানার সাব-ইন্সপেক্টর, জীবনতলা, পঞ্চসায়র ও হারউদের ওসি ও কাকদ্বীপের সাব-ডিভিশনার পুলিশ অফিসারকে বদলি করে দেওয়া হয়েছে। [পঞ্চম দফা : হেভিওয়েট প্রার্থীদের টক্কর হবে এই বিধানসভা কেন্দ্রগুলিতে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+