দরজা খোলা, বাড়ির ভিতরে উদ্ধার বৃদ্ধার দেহ, খুন সন্দেহে তদন্ত শুরু পুলিশের
বেহালা শিশির বাগানে এক বৃদ্ধার নিজের বাড়ি থেকে উদ্ধার হল নিথর দেহ।
বেহালা শিশির বাগানে এক বৃদ্ধার নিজের বাড়ি থেকে উদ্ধার হল নিথর দেহ। তাঁর নাম শুভ্রা ঘোষ দস্তিদার। পুলিসের প্রাথমিক অনুমান হত্যা করা হয়েছে। বৃদ্ধার ছেলে ও বৌমা দুজনে চাকরি করেন। নাতনি স্কুলে গিয়েছিল। আজ সকালে সবাই বেরিয়ে যাওয়ার পর ওই মহিলা বাড়িতে একা ছিল।

উল্টোদিকের প্রতিবেশী বক্তব্য, যে কোনও একজন এসে সকালে ডেকেছিল। তারপর তারা জানেন না। পরিচারিকা সকাল ১১টায় এসে ডেকে সারা পাননি, তারপরে চলে যান। আবার ঘুরে এসে ডাকলেও কোনও সাড়া দেননি বৃদ্ধা। তারপর ওই পরিচারিকা শুভ্রা দেবীর প্রতিবেশীদের পুরো বিষয়টা জানান। তখন প্রতিবেশীরা ঘরের ভিতরে ঢুকতে গেলে দরজা আপনা থেকেই খুলে যায়।
ওপরে উঠে সকলে দেখেন বৃদ্ধা মৃত অবস্থায় মেঝেতে উপুড় হয়ে পড়ে রয়েছেন। গলায় গামছা জড়ানো এবং মুখের সামনে একটা চাদর রাখা। বেহালা থানার পুলিশের প্রাথমিক অনুমান যে এই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। এমনকী ঘরে বিভিন্ন জিনিসপত্র অগোছালো অবস্থায়ও পাওয়া গিয়েছে। বৃদ্ধার ফোনও পাওয়া যাচ্ছে না।












Click it and Unblock the Notifications