'জুডিথকে ফেরানো হবে, সরকার পাশে রয়েছে', আশ্বাস বিদেশমন্ত্রী সুষমার

কলকাতা, ১০ জুন : কলকাতার বাসিন্দা পেশায় এনজিও কর্মী জুডিথ ডিসুজাকে অক্ষত অবস্থায় দেশে ফেরানোর জন্য তৎপর ভারত সরকার। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ নিজে এই ঘটনার তদারকি করছেন বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসের তরফে আফগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এর পাশাপাশি কলকাতায় জুডিথের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে।

'জুডিথকে ফেরানো হবে, সরকার পাশে রয়েছে', আশ্বাস বিদেশমন্ত্রীর

আফগানিস্তানের কাবুলে স্বেচ্ছাসেবি সংগঠনের হয়ে নারী কল্য়াণের নানা কাজ করতেন জুডিথ। গত ১৫ বছর ধরে তিনি এই কাজে যুক্ত ছিলেন। তাঁকে দেশে ফেরাতে কেন্দ্র সরকার সর্বাত্মক চেষ্টা করবে বলে জানিয়েছেন সুষমা স্বরাজ।

বৃহস্পতিবার রাতে কলকাতায় জুডিথের বাড়িতে ফোন করা হয় আফগান দূতাবাসের তরফে। জানানো হয়, জুডিথ ছাড়াও একজন নিরাপত্তারক্ষী ও গাড়ির চালককে অপহরণ করা হয়েছে।

জুডিথের বাবা ডি ডিসুজার সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। 'মেয়েকে ফিরিয়ে দিন', বিদেশমন্ত্রীর কাছে শুধু এটুকুই আর্জি জানিয়েছেন ডি ডিসুজা। সুষমা জুডিথের দিদির সঙ্গেও কথা বলেছেন, তাঁকে বলেছেন, জুডিথ তোমার যেমন বোন, তেমন ভারতের মেয়ে। আমরা তাঁকে ফেরাতে সবরকম চেষ্টা করব।

প্রসঙ্গত, জুডিথ স্বেচ্ছাসেবি সংগঠন আগা খান ফাউন্ডেশনের হয়ে আফগানিস্তানে নারীদের অগ্রগতির লক্ষ্যে কাজ করছিলেন। সেজন্যই তাঁকে অপহরণ করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+