শুভেন্দুর কুশপুতুল পোড়ানো হল, রাজ্যপালের সঙ্গে কথা বললেন শিখ প্রতিনিধি দল

কলকাতার বিজেপির পার্টি অফিসের বাইরে চলছে শিখ ধর্মাবলম্বীদের অবস্থান বিক্ষোভ। এবার পোড়ানো হল শুভেন্দু অধিকারীর কুশপুতুল। বৃহস্পতিবার সাত জনের প্রতিনিধি দল রাজভবনেও গিয়েছিলেন।

খালিস্তানি ইস্যুতে রীতিমতো পারদ চড়ছে। ধামাখালিতে পাগড়িপরা আইপিএসকে উদ্দেশ্য করে চলছে ওই শব্দ প্রয়োগ করা হয়েছিল৷ অভিযোগ শুভেন্দু অধিকারী এই শব্দ প্রয়োগ করেছেন। তবে বিজেপি ও শুভেন্দুর তরফ থেকে এই শব্দ বলা হয়নি বলে দাবি৷

Sikh

ক্রমেই রাজ্যের বাসিন্দা শিখ ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। গত দেড় দিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি হয়েছে। বিজেপির কলকাতার রাজ্য দফতরের বাইরেও চলছে বিক্ষোভ। ধর্না চালানো হচ্ছে। বিজেপি ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান তোলা হচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুরের পর প্রতিবাদ আরও জোরালো হল৷ বিজেপি পার্টি অফিসের অদূরেই পোড়ানো হল শুভেন্দু অধিকারীর কুশপুতুল৷ শুভেন্দু অধিকারী সহ অন্যান্যদের শাস্তির দাবিও করা হয়েছে। আগামী দিনেও তাদের আন্দোলন চলবে। আগামী কাল তাদের তরফে একটি কর্মসূচি নেওয়া হচ্ছে। এমন কথাও জানানো হয়েছে৷

সন্দেশখালিতে শিখ পুলিশ অফিসারকে শুভেন্দু অধিকারীর কুরুচিকর মন্তব্য। তাঁকে খালিস্তানি বলা হয় বলে অভিযোগ। তারই প্রতিবাদে আজ সাতটি গুরুদ্বারের প্রতিনিধি একত্রিত হয়ে রাজ্যপালের কাছে দেখা করতে যান।

রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে প্রতিনিধি দলের কথা হয়। স্মারকলিপি জমা দেওয়া হয়। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপালকে এই বিষয়ে ব্যবস্থা নিতে আর্জি জানানো হয়। রাজ্যপাল সিভি আনন্দ বোস বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে চিঠি লিখবেন। এই কথাও জানা গিয়েছে। চিঠিতে কী লিখবেন রাজ্যপাল? শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হবে? সেই প্রশ্ন যদিও উঠছে।

রাজভবনের তরফ থেকেও রাজ্যপালের একটি সই করা বার্তা প্রতিনিধি দলকে দেওয়া হয়েছে। তাঁরা সাংবাদিকদের মুখোমুখি হন। তাঁরা এখনই আশ্বস্ত হতে পারছেন না। এই কথাই জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+