Manik Bhattacharya: 'মেরে ফেলো, কিন্তু স্ত্রী আর ছেলেকে জড়িয়ো না', কেঁদে ফেলে আর্জি মানিকের

মানিক মামলাতে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! আর সেই চার্জশিটে তাৎপর্যপূর্ণ ভাবে নাম রয়েছে তাঁর স্ত্রী এবং ছেলেরও। আর তা কানে যেতেই ভেঙে পড়লেন মানিক ভট্টাচার্য। শুধু তাই নয়, ছেলে এবং স্ত্রীকে না জড়ানোর জন্যে কা

মানিক মামলাতে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! আর সেই চার্জশিটে তাৎপর্যপূর্ণ ভাবে নাম রয়েছে তাঁর স্ত্রী এবং ছেলেরও। আর তা কানে যেতেই ভেঙে পড়লেন মানিক ভট্টাচার্য। শুধু তাই নয়, ছেলে এবং স্ত্রীকে না জড়ানোর জন্যে কাতর আর্জি করতেও শোনা যায় তাঁর মুখে। এমনকি কেঁদেও ফেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি।

অন্যদিকে এদিন ফের একবার আদালতে জামিনের আবেদন জানান তিনি।

ভেঙে পড়লেন মানিক

ভেঙে পড়লেন মানিক

দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন মানিক ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে একাধিক প্রমাণ তদন্তকারী সংস্থার হাতে। এমনকি নিয়োগ দুর্নীতি মামলাতে তাঁকেই কিংপিন হিসাবে ইতিমধ্যে চার্জশিট দিয়েছে ইডি। শুধু তাই নয়, তাঁর স্ত্রী এবং ছেলের নামেও আজ বুধবার আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। আর তা কাজে যেতেই ভেঙে পড়লেন দাপুটে তৃণমূল বিধায়ক। শুধু তাই নয়, ছেলে এবং স্ত্রীয়ের নামে জয়াম দেওয়া চার্জশিট নিয়ে আপত্তি তাঁর। কার্যত কাঁদতে কাঁদতেই আদালতের বাইরে মানিকবাবুর মন্তব্য, ''আমাকে মেরে ফেলো, কিন্তু আমার স্ত্রী আর ছেলেকে জড়িও না।'' যদিও অন্য কোনও বিষয়ে আর কোনও মন্তব্য করতে চাননি প্রাক্তন পর্ষদ সভাপতি।

জামিনের আবেদন

জামিনের আবেদন

অন্যদিকে আজ ফের মানিকের তরফে আইনজীবী জামিনের আবেদন জানান আদালতের কাছে। যে কোনও শর্তে জামিন দেওয়ার আবেদন জানানো হয়। কিন্ত্য ইডির তরফে সেই জামিনের তীব্র বিরোধীতা করা হয়। আইনজীবী মারফত ইডি জানায়, উনি একজন প্রভাবশালী। ওনাকে যদি জামিন দেওয়া হয় তাহলে প্রমাণ প্রভাবিত করা হতে পারে। এমনকি ভয় দেখানো হতে পারে বলেও মন্তব্য আইনজীবীর। যদিও ইডির প্রভাবশালী তত্ত্ব নিয়ে তীব্র আপত্তি তোলেন মানিকের আইনজীবী। তবে আদালতে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও নির্দেশ দেয়নি বলেই খবর।

বিস্ফোরক দাবি ইডির তরফে

বিস্ফোরক দাবি ইডির তরফে

এদিন ১৫৯ পাতার চার্জশিট মানিকের বিরুদ্ধে জমা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে কীভাবে নিয়োগ দুর্নীতিতে মানিক জড়িয়ে রয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে বলেই খবর। অন্যদিকে স্ত্রী এবং ছেলের নামও রয়েছে। ছেলে কীভাবে এই কেলেঙ্কারি থেকে উপকৃত হয়েছে তাও উল্লেখ ওই চার্জশিটে রয়েছে বলে খবর। অন্যদিকে স্ত্রীয়ের অ্যাকাউন্টেও ঘুষের টাকা রয়েছে বলেও দাবি তদন্তকারী সংস্থার। তবে স্ত্রী কিংবা ছেলে কাউকেই গ্রেফতার এখনও করা হয়নি বলে এদিন আদালতে জানিয়েছে ইডি। তাঁদের ভূমিকা দেখা হচ্ছে বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+