কোটার বাইরে ছাত্রভর্তিতে আর সিলমোহর নয়, জানিয়ে দিলেন পার্থ
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত টাকা নিয়ে ছাত্রভর্তির অভিযোগ ভুরি ভুরি। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার ভর্তির নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ব্যবসায় রাশ টানছে শিক্ষা দফতর।
কোটার বাইরে গিয়ে ছাত্র ভর্তি আর কোনওভাবে বরদাস্ত করা হবে না। বুধবার বিধানসভায় সাফ জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
তিনি বলেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই অতিরিক্ত ছাত্র ভর্তির মাধ্যমে ব্যবসা শুরু করে দিয়েছে। এবার তা বন্ধে কঠোর হবে শিক্ষা দফতর। কোটার বাইরে গিয়ে ছাত্রভর্তি করলে বিশ্ববিদ্যালয়ে তাঁদের রেজিস্ট্রেশন গ্রাহ্য হবে না।

কোটার বাইরে গিয়ে অতিরিক্ত টাকা নিয়ে ছাত্র ভর্তির অভিযোগ উঠেছে বারবার। শুধু ব্যবসা বাড়ানোর স্বার্থে এই কাজ করে চলেছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধেই এই অভিযোগ বেশি ওঠে। এর ফলে নানা সমস্যা তৈরি হচ্ছে। ছাত্রছাত্রীদের চাপও বাড়ছে। চাপ বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির উপর। অনেক ক্ষেত্রেই অতিরিক্ত অনুদান লাভের একটা প্রতিযোগিতা হয়ে দাঁড়াচ্ছে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলির এই ধরনের মানসিকতা একেবারেই সমীচিন নয়। তাই বারবার এই ধরনের অভিযোগ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রক্ষা করতে তৎপর হলেন শিক্ষামন্ত্রী। পার্থবাবু এদিন বিধানসভায় দাঁড়িয়েই স্পষ্ট বার্তা দিলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে। এবার সোজা পথেই মেধার ভিত্তিতে ভর্তি নেওয়ায় জোর দিতে নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী












Click it and Unblock the Notifications