আগে প্রতিবাদ হতো না, তাই জানতই না! কলেজে 'তোলাবাজি' নিয়ে আর যা বললেন মমতার শিক্ষামন্ত্রী
আগে প্রতিবাদ হতো না। তাই ভর্তি নিয়ে তোলাবাজি সাধারণ মানুষ জানতেই পারত না। শনিবার কলেজে কলেজে তোলাবাজির অভিযোগ নিয়ে এমনটাই প্রতিক্রিয়া জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
আগে প্রতিবাদ হতো না। তাই ভর্তি নিয়ে তোলাবাজি সাধারণ মানুষ জানতেই পারত না। শনিবার কলেজে কলেজে তোলাবাজির অভিযোগ নিয়ে এমনটাই প্রতিক্রিয়া জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তোলাবাজিতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

কলেজে কলেজে ভর্তিতে তোলাবাজি মহামারির আকার নেওয়ার মুখ্যমন্ত্রী বলেছেন কলেজের ভর্তিতে তোলাবাজি বরদাস্ত নয়। ভর্তিতে বাধা পেলেই পুলিশকে জানান। কলকাতার পুলিশ কমিশনারকেও বিষয়টি নিয়ে ব্যবস্থার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গেই শিক্ষামন্ত্রী কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, কাগজে কাগজে তোলাবাজি কাণ্ডে যেসব ছাত্রনেতার নাম বেরিয়েছে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা ও পুলিশি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, তোলাবাজি সংক্রান্ত কোনও ঘটনা সামনে এলেই, থানায় ডায়েরি করে তাঁকে এবং কলেজের অধ্যক্ষদের কাছে যেন তা জানানো হয়। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে এই মর্মে আবেদন জানিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, দেখতে চান এর শেষ কোথায়।
শিক্ষামন্ত্রীর মতে সব দলেই তোলাবাজ আছে। তবে দলটা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই অভিযুক্তদের রেয়াত করা হবে না।
তৃণমূলের সময় কলেজে কলেজে তোলাবাজি নিয়ে প্রশ্ন ওঠায় শিক্ষামন্ত্রীর সাফাই, আগে প্রতিবাদ হতো না। তাঁরা প্রতিবাদ করছেন বলেই ঘটনা সামনে আসছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications