ED Raid: কেষ্টপুরের ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি ইডির, কোটি কোটি টাকা ও নথি উদ্ধার
ফের কলকাতা শহরে বিপুল পরিমাণে টাকা উদ্ধার। ম্যারাথন তল্লাশি চালিয়েছেন ইডির আধিকারিকরা। বুধবার দিনভর কেষ্টপুরের একটি বাড়িতে তল্লাশি অভিযান চলে। সেখান থেকেই প্রচুর পরিমাণে টাকা ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে এমন তথ্যই সামনে আসছে।
বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় এই তল্লাশি অভিযান চলছে বলে খবর। ডালহৌসি, বড়বাজার, মানিকতলা সহ নয় জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তার মধ্যে খবর আসে কেষ্টপুরে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। এখানেও ইডি আধিকারিকরা হানা দিয়েছিলেন।

কল সেন্টার মামলায় ইডির হানা। কেষ্টপুরের একটি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানো হয়েছে প্রায় দুই কোটি টাকা উদ্ধার হয়েছে সেই ফ্ল্যাট থেকে। রবিন যাদব নামে এক ব্যক্তি ওই ফ্ল্যাটে থাকতেন। তার খোঁজেও ইডি তল্লাশি চালাচ্ছে। এই খবর লেখা পর্যন্ত রবিন যাদবকে তদন্তকারীরা তাদের নাগালে পাননি। এই ব্যক্তি পলাতক বলে জানা যাচ্ছে।
ইডি সূত্রে খবর, কেষ্টপুর রবীন্দ্রপল্লী এলাকায় ব্যবসায়িক রবিন যাদব নামে এক ব্যক্তি থাকতেন। AF ১৮৯ / ১ বাড়িতে হানা দেন ইডির তদন্তকারীরা। কল সেন্টার প্রতারণা চক্রের সঙ্গে এই ব্যবসায়ীর যোগ রয়েছে। এমনই তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। এরপরই বুধবার সকালে ওই বাড়িতে হানা দিয়েছিল ইডির আধিকারিকরা৷
ফ্ল্যাট বন্ধ ছিল৷ রবিন আগেই তালাবন্ধ করে চলে যায় বলে জানা গিয়েছে। পরে ইডি আধিকারিকরা ওই ফ্ল্যাটে ঢোকেন। গতকাল এই রেইডের সম্পর্কে জানা যায়নি। আজ বৃহস্পতিবার কেষ্টপুরের ওই বাড়িতে হানার ব্যাপারে জানা যায়। বুধবার দিনভর ও রাতেও ম্যারাথন তল্লাশি চালানো হয়।
ফ্ল্যাটের ভিতর কোটি কোটি টাকার বান্ডিল পাওয়া যায়। ইডি সূত্রে খবর ওই ফ্ল্যাট থেকে ১ কোটি ৮৫ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। এছাড়াও বহু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলায় ইডি আধিকারিকরা ওই বাড়ি থেকে বার হন।
ওই বিপুল পরিমাণ টাকা ও নথি বাক্সবন্দি করে নিয়ে গিয়েছেন ইডি আধিকারিকরা। সিজিও কমপ্লেক্সে সেইসব নিয়ে যাওয়া হয়েছে। ওই ব্যক্তির খোঁজে তল্লাশি চলছে।












Click it and Unblock the Notifications