ইডির স্ক্যানারে অর্পিতার ভগ্নিপতি, জেরা হবে পার্থ ঘনিষ্ঠ জেলার নেতাদেরও
ইডির স্ক্যানারে অর্পিতার ভগ্নিপতি, জেরা হবে পার্থ ঘনিষ্ঠ জেলার নেতাদেরও
ইডির স্ক্যানারে এবার অর্পিতা মুখোপাধ্যায়ের জামাইবাবু। বেলঘরিয়ার আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন ইডির অফিসাররা। কারা সেখানে যাওয়া আসা করতেন অর্পিতার ফ্ল্যােট নিরাপত্তা রক্ষীদের রেজিস্ট্রার খাতায় সেটা খতিয়ে দেখা হচ্ছে। সেখানেই দেখা গিয়েছে ১৯ জুলাই সেই ফ্ল্যাটে একটি প্যাকেট নিয়ে এসেছিলেন অর্পিতার জামাইবাবু। এদিকে আবার ইডি সূত্রে খবর পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ জেলার নেতাদেরও জেরা করা হবে। তাদের তালিকা তৈরি করছে ইডি।

ইডি স্ক্যানারে অর্পিতার জামাইবাবু
অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের সিসিটিভি ফুেটজ খতিয়ে দেখছে ইডি। কারণ অর্পিতা জেরায় জানিয়েছে পার্থর লোকেরা এসে সেই ফ্ল্যাটে টাকা রেখে যেত। কাজেই কারা আসা যাওয়া করত সেই ফ্ল্যাটে তা জানতে সিসিটিভ আর রেজিস্ট্রারে খোঁজ শুরু করেছে ইডির অফিসাররা। সূত্রের খবর ইডি জানতে পেরেছে ১৯ জুলাই সেখানে অর্পিতা মুখোপাধ্যায়ের জামাইবাবু সেখানে যেতে দেখা গিয়েছে। একটি প্যাকেট নিয়ে সেখানে গিেয়ছিলেন অর্পিতার জামাইবাবু।

জেলার নেতাদের জেরা
পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতির জাল জেলাস্তরেও ছড়িয়ে রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। সেকারণে জেলা স্তরের নেতাদেরও জেরা করতে চাইছেন ইডির অফিসাররা। ইতিমধ্যেই পার্থ ঘনিষ্ঠ জেলা নেতাদের তালিকা তৈরি করা হচ্ছে। তাঁদের ডেকে জেরা করতে চায় ইডি। কারা চাকরির জন্য সুপারিশের তািলকা দিয়েছিল তাঁদের জেরা করা হতে পারে। কাদের ডাকা হবে ইডির দফতরে তার তালিকা তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে।

সুপারিশে চাকরি
বিধায়কদের কাছ থেকে সুপারিশের তালিকা নিয়ে যে এসএসসিতে চাকরি দেওয়া হয়েছিল তা এক কথায় স্বীকার করে নিয়েছেন কোচবিহারের বিধায়ক অনন্তদেব। তিনি ২ দিনআগেই স্পষ্ট জানিয়েছিলেন যে পার্থ চট্টোপাধ্যায়কে সব বিধায়করা একটি করে তালিকা দিয়েছিল। সেখান থেকে চাকরি দেওয়া হয়েছে। তাই নিয়ে দফায় দফায় জেরা করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু তিনি তদন্তে সহযোগিতা করেননি বলে জানিয়েছেন ইডির আধিকারিকরা।

বিপুল টাকার উৎস্য কোথায়
পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকা। এছাড়া বিপুল সোনার গয়না। সোনার বাঁট, বিস্কুট। এত টাকা কোথা থেকে এল তা নিয়ে তদন্ত শুরু করেছে ইডি। পার্থর নামে ১০০ টি ডাম্পারের হদিশ পেয়েছে ইডি। সেই সঙ্গে বারুইপুরে বাগানবাড়ি। পাটুলি-রাজডাঙায় একাধিক ফ্ল্যাট। আবার বারুইপুরের বাগানবাড়িতে গতকাল রাতে চুরির ঘটনা ঘটেছে। তাই নতুন করে জল্পনা শুরু হয়েছে প্রমাণ লোপাট করতেই তা করা হয়েছে বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications