সুজয়কৃষ্ণকে নিতে এসএসকেএমে ইডি, নিয়ে যাওয়া হবে জোকা ইএসআইতে?
কাকুকে নিয়ে যাবেন ইডির আধিকারিকরা?এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সামনে এখন চূড়ান্ত নিরাপত্তা। সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হবে। সম্ভবত রাতেই তাকে জোঁকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এমন কথাই জানা যাচ্ছে। ইডির তদন্তকারীরা এসএসকেএম হাসপাতালে রয়েছেন।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি চলছিল। সেই শুনানি বুধবার রুদ্ধদ্বার হয়। সাড়ে সাতটার পরে এসএসকেএম হাসপাতালে তৎপরতা শুরু হয়। কার্ডিওলজি বিভাগে বাইরে দেখা যায় একটি অ্যাম্বুল্যান্স এসে দাঁড়িয়েছে। অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা রয়েছে সেই অ্যাম্বুল্যান্সে। জোকা, ইএসআই হসপিটালের নাম লেখা রয়েছে গায়ে।

তখনই প্রশ্ন ওঠে। কাকুকে কি তাহলে আজই হাসপাতাল থেকে বার করা হবে ?কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলছে। সেই বিষয়ে বিচারপতি অমৃতা সিনহাও আজ আদালতে জানতে চেয়েছেন। তাহলে কি আদালতের নির্দেশেই এই পদক্ষেপ করা হল?
শেষপর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ইডি আধিকারিকরা কার্ডিওলজি বিভাগের ভিতরে রয়েছেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলা হচ্ছে। সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু কেবিনে রয়েছেন। সেখানেই পৌঁছে গিয়েছেন ইডির তদন্তকারীরা।
অ্যাম্বুল্যান্স দাঁড়ানোর কিছু সময় পরে আরও গাড়ি ঢুকেছে এসএসকেএম হাসপাতালে। দেখা যায় সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কার্ডিওলজি বিভাগের সামনে পৌঁছে গিয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির গাড়ি হাসপাতালে উপস্থিত। তদন্তকারীরা এত দিন কাকুর কাছে পর্যন্ত পৌঁছতে পারছিলেন না। এবার কি সেই প্রক্রিয়া শুরু হল?
এবার জোকা ইএসআই হাসপাতালেই তাকে সম্ভবত নিয়ে যাওয়া হবে। সেখানেই কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হবে। এমন কথা শোনা যাচ্ছে। এই খবর লেখা পর্যন্ত জানা যাচ্ছে, এই মামলায় ইডির তদন্তকারী অফিসারও হাসপাতালে উপস্থিত। সম্ভবত আজ রাতেই সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications