টাকা কি পাচার হত বিদেশে? অর্পিতাকে জেরা করে একাধিক তথ্য জানতে চায় ইডি

টাকা কি পাচার হত বিদেশে? অর্পিতাকে জেরা করে একাধিক তথ্য জানতে চায় ইডি

২১ কোটি টাকা বাড়ির মধ্যে কেন রেখেছিলেন অর্পিতা। এই টাকা কি বিদেশে পাচার করতেন তিনি। এরকম একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে ইডির অফিসারদের মাথায়। সেসব প্রশ্নের উত্তর পেতেই আজ ফের অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করতে চায় ইডি। ইতিমধ্যেই তাঁকে বিশেষ আদালতে পেশ করার জন্য জোকা ইএনআইয়ে নিয়ে যাওয়া হয়েছিলে। সেখান থেকে বিশেষ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে ইডি।

২১ কোটি টাকা উদ্ধার

২১ কোটি টাকা উদ্ধার

এসএসসি শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলার তদন্তে নেমে একের পর এক রহস্য ফাঁস হতে শুরু করেছে। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার করে তদন্তকারীরা। সেই টাকা গুণতে রাত কাবার হয়ে গিয়েছিল ইডি অফিসারদের। তারপরেই সেদিন রাতে গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। যদিও রাতেই আদালতের অনুমতি নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন তিনিষ তাঁর ঘনিষ্ঠ অর্পিতার কাছে এই বিপুল পরিমান টাকা এল কোথা থেকে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

হাওলায় টাকা পাচারের অভিযোগ

হাওলায় টাকা পাচারের অভিযোগ

তদন্তকারীরা মনে করছেন বাড়িতে এত টাকা জমিয়ে রাখার নেপথ্য রয়েছে পাচার যোগ। মনে করা হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায় পাচার করার জন্য টাকা বাড়িতে রেছেছিলেন। তাঁদের অনুমান বিভিন্ন হাওলার মাধ্যে এইটাকা বিদেশে পাচার হত। প্রসঙ্গত উল্লেখ্য একাধিকবার বিদেশ যাত্রা করেছেন অর্পিতা। তাঁর বিদেশ যাত্রাকে সহজভাবে িনতে নারাজ তদন্তকারীরা। মনে করা হচ্ছে টাকা পাচারের জন্যই তিনি মাঝে মধ্যেই বিদেশে যেতেনষ

বিশেষ আদালতে পেশ

বিশেষ আদালতে পেশ

গতকালের পর আজ ফের ইডির বিশেষ আদালতে পেশ করা হবে অর্পিতাকে। সেকারণে সকালেই তাঁকে নিয়ে আসা হয়েছিল জোকা ইএসআই হাসপাতালে। সেখানে দীর্ঘক্ষণ শারীরিক পরীক্ষা করানোর পরে তাঁতে নিয়ে যাওযা হয় ইডির বিশেষ আদালতে। সেখানে তাঁকে জেরা করার জন্য গেফাজতে চাইবে ইডি। টাকা পাচারের নেপথ্যে কোনও চক্র জড়িয়ে রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখবেন তদন্তরকারীরা।

অর্পিতার দাবি

অর্পিতার দাবি

গ্রেফতারির সময় থেকে অর্পিতা দাবি করে আসছেন তিনি কোনওঅপরাধ করেননি। গতকালে তাঁক বিেশষ আদালেতে পেশ করতে নিয়ে যাওয়ার সময় অর্পিতা দাবি করেন, তিনি কোনও রাজনৈতিক দলের নন। তাঁর সঙ্গে কোনও রাজনৈতিক দলের সম্পর্ক নেই। তিনি পাল্টা আইনের উপর আস্থা রাখার কথা বলেেছন। তিনি বলেেছন আইন আইনের পথে চলেবে, আইনের উপর আস্থা আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+