South Pont School Scam: সন্দীপ ঘোষের গ্রেফতারের মধ্যে অভিযানে ইডি! সাত সকালে সাউথ পয়েন্টে গোয়েন্দারা
South Pont School Scam: ফের সকাল থেকে অল আউট অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবারই আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানোতর। আর এর মধ্যেই বেসরকারি স্কুলে দুর্নীতি মামলার তদন্তে অ্যাকশন মুডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সকাল থেকে সাউথ পয়েন্ট স্কুল সহ একাধিক জায়গায় হানা দিল তদন্তকারী সংস্থা।
বেশ কয়েকটি টিমে ভাগ হয়ে আর্থিক দুর্নীতির মামলার তদন্ত করা হচ্ছে। কিন্তু কীভাবে আর্থিক দুর্নীতির সঙ্গে সাউথ পয়েন্ট স্কুলের (South Pont School Scam) নাম জড়ালো? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তবে ইডি সূত্রে জানা গিয়েছে, স্কুলের ট্রাস্টি বোর্ডের প্রাক্তন সদস্য কৃষ্ণ দামানির বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ ছিল। সেই মামলায় আগেই কলকাতা পুলিশ তাঁকে গ্রেফতার করে। স্কুলের দায়িত্বে থাকাকালীন ব্যাপক এই কেলেঙ্কারি করেন দামানি।

কোটি কোটি এই টাকা কীভাবে কোথায় আত্মসাৎ হল? কার কার অ্যাকাউন্টে গেল টাকা? বিশাল এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে গভীরে গিয়ে তদন্ত করতে চান ইডি আধিকারিকরা। আর তা খতিয়ে দেখতেই সাত সকালে সাউথ পয়েন্ট স্কুল সহ একাধিক জায়গায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই এই তল্লাশি অভিযান শুরু হয়েছে।
জানা যাচ্ছে, একটি ইডির টিম নিউ আলিপুরে হানা South Pont School Scam) দিয়েছে। একই সময়ে আরও একটি টিম সবার কায়স্থ পাড়ায় পৌঁছে যায়। যা খবর, নিউ আলিপুরে বি ব্লকের নলিনী রঞ্জন অ্যাভিনিউতে ৮৮/১ বাড়িটি হল সাউথ পয়েন্টের পরিচালন সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুশীল কুমার দাগার। সেখানেই গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। কয়বার কায়স্ত পাড়ায় আরও এক কর্তার বাড়িতে হানা দেওয়া হয়েছে। যিনি সাউথ পয়েন্ট ট্রাস্টি বোর্ডের সঙ্গে জড়িত বলে জানা যাচ্ছে। এই বিষয়ে ইডির তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
তবে রাজ্যে শিক্ষা সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যেই আরও একটি স্কুলের কেলেঙ্কারির (South Pont School Scam) তদন্তে নামল ইডি।












Click it and Unblock the Notifications