ফের শাহজাহান শেখকে তলব ইডির, আজই হাজিরার নির্দেশ
রেশন দুর্নীতি মামলায় ফের শাহজাহান শেখকে তলব করল ইডি। আজই তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ২৯ জানুয়ারি তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু এখনও পর্যন্ত হাজিরা দেননি তিনি। এদিকে জামিনের মামলাতেও মেলেনি কোনও আশা। কােজই আজ তিনি হাজিরা দেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
সন্দেশখালির বেতাজ বাদশার এখনও কোনও খোঁজ নেই। ইডির উপরে হামলার ঘটনার ৩৩ দিন পার হয়ে গিয়েছে। কিন্তু এখনও অধরা শাহজাহান শেখ। আজ ফের তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার সমন পািঠয়েছে ইডি। গতবারেও হাজিরা দেননি শাহজাহান শেখ। এবার তিনি হাজিরা দেবেন কিনা তা িনয়ে জল্পনা রয়েছে। এবার তিনি হাজিরা না দিলে কি ইডি কোনও কড়া পদক্ষেপ নেবে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য েরশন দুর্নীতিতে গ্রেফতার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ নেতা শাহজাহান শেখ। রেশন দুর্নীতিতে তার সক্রিয় ভূমিকা রয়েছে বলে দাবি ইডির। সেকারণেই সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। কিন্তু সেখানে তল্লাশি তো দূরের কথা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে যাওয়ার আগেই তার অনুগামীরা ইডির উপর চড়াও হয়। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ইডি অফিসারদের। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতেও ভাঙচুর চালানো হয়। খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন সাংবাদিকাও।
তারপরেই নড়ে চড়ে বসে ইডি। শাহজাহান শেখ বাংলাদেশে পালিয়ে যেতে পারে আশঙ্কা করে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়। এমনকী এফআইআরও দােয়র করে ইডি। সেই ঘটনার পর থেকে এখনও অধরা শাহজাহান শেখ। তারপরে বিশাল বাহিনী নিয়ে ইডি শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালিয়েছে কিন্তু কিছুই উদ্ধার করতে পারেননি তদন্তকারীরা। তারপরেই তাঁকে ২৯ জানুয়ারি হাজিরার নোটিস দেওয়া হয়। কিন্তু হাজিরা দেননি শাহজাহান শেখ।
উল্টে তাঁর আইনজীবী মারফৎ আগামজামিনের আর্জি জািনয়েছেন। যদিও সেই আগাম জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন ওঠে কোথায় আত্মগোপন করে রয়েছেন শাহজাহান শেখ। পুলিশও তার নাগাল পাচ্ছে না। বিজেপি যদিও অভিযোগ করেছে পুলিশ গার্ড দিয়ে রেখেছে শাহজাহান শেখকে। এদিকে শাহজাহান শেখের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ঘটনার সময় কোথাও দেখা যায়নি শাহজাহান শেখকে তাহলে কী করে ইডি তাঁর দিকে আঙুল তুলছে। যাকে দেখাই গেল না ঘটনাস্থলে সে কি করে হামলা চালালো। যদিও তিনি বলেছেন পুরোটাই তদন্ত সাপেক্ষ ব্যপার। তদ্তের পর সেটা স্পষ্ট হবে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications