নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেকের পর রুজিরাকে তলব, আগামী সপ্তাহেই হাজিরার নির্দেশ
নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। আগামী সপ্তাহে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। এদিকে আজই কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইডি হাজিরা নিয়ে মামলার শুনানি রয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলেছিল ইডি। কিন্তু তিনি সেখানে হাজিরা না দিয়ে িদল্লিতে যন্তরমন্তরে ১০০ দিনের বকেয়া টাকা আদায়ে ধর্না কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। তার পরের দিনই অভিষেক পত্নি রুজিরাকে তলব করল ইডি।

প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশি চালিয়েছিল ইডি। সেখানে ১৬টি নথি তারা ডাউনলোড করে নিয়ে এসেছিল। তারপরেই এই নিয়ে আদালতের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন ইডি অনুমতি না নিয়েই তাঁর অফিস থেকে ১৬টি ফাইল ডাউনলোড করে নিয়ে গিয়েছে। ইডির আধিকারীকদের এই নিয়ে লালবাজারে ডেকে জেরাও করেছে কলকাতা পুলিশ। যদিও পরে আদালতে ইডি লিখিত প্রতিশ্রুতি দিয়েছে যে সেইসব ফাইলের তথ্য বাইরে প্রকাশ করা হবে না।
এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নয় ঘণ্টা জেরা করা হয়। যদিও ইডি দফতর থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেছেন কোনও কিছু এখনও প্রমাণ করতে পারেনি ইডি। নিট ফল শূন্য। এআরও পয়েন্ট কমে গিয়েছে। তারপরে ফের তাঁকে তলব করেছিল ইডি। এমন কী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা-বাবাকেও তলব করা হয়েছে। তারপরে অভিষেকের স্ত্রীকেও তলব করা হল।
ইডির তরফে দাবি করা হয়েছে লিপস অ্যান্ড বাউন্ডসের তল্লাশিতে একাধিক সন্দেহজনক লেনদেন হয়েছে। সেকারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে তলব করা হয়েছে। রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বয়ান রেকর্ড করা হবে বলে জানিয়েছে ইডি।












Click it and Unblock the Notifications