অভিষেকের শ্যালিকাকে বিমানবন্দরে 'বাধা' ইডির! আগামী সপ্তাহেই হাজিরার নির্দেশ
কয়লা কাণ্ডে নয়া মোড়! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে কলকাতা বিমানবন্দরে বাধা। ব্যাঙ্কক যাওয়ার পথে তাঁকে আটকানো হয় বলেই খবর। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
কয়লা কাণ্ডে নয়া মোড়! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে কলকাতা বিমানবন্দরে বাধা। ব্যাঙ্কক যাওয়ার পথে তাঁকে আটকানো হয় বলেই খবর। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই মতো তাঁকে আটকানো হয় বলে জানা যাচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।
কয়লা কাণ্ডে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের নাম জড়িয়েছে। ইতিমধ্যে তাঁকে জেরা করতে চেয়ে আগে নোটিশ পাঠায় ইডি। যদিও সেই হাজিরা এড়িয়ে যান মেনকা অর্থাৎ অভিষেকের শ্যালিকা। আর এরপরেই আজ শনিবার কলকাতা বিমানবন্দর হয়ে ব্যাঙ্কক যাচ্ছিলেন তিনি। রাত ৯ টা দশে বিমান ছিল মেনকার।
সেই পাসপোর্ট সহ অন্যান্য নথি জমা দেওয়ার পরেই আটকানো হয় তাঁকে। অভিবাসন দফতরে পক্ষে আটকানো হয়। জানানো হয়, বিশেষ একটি মামলাতে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি রয়েছে। ফলে তিনি বিদেশ যেতে পারবেন না বলেই আধিকারিকরা জানান নবলে খবর। এরপরেই একটি ঘরে প্রায় আড়াই ঘণ্টা মেনকাকে বসিয়ে রাখা হয় বলে খবর।
অন্যদিকে অভিবাসন দফতর মেনকা গম্ভীরকে আটকানোর খবর দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে জানায়। রাতারাতি বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়। দিল্লির অফিস থেকে কলকাতা অফিসকে তথ্য দেওয়া হয়। এমনকি নতুন করে সমন করার জন্যে তথ্য দেওয়া হয় বলেই খবর। আর তা নিয়েই কলকাতা বিমানবন্দরে পৌঁছে যান কলকাতার ইডির আধিকারিকরা।
সূত্রে খবর, সেখানেই অভিষেকের শ্যালিকার হাতে নোটিশ দেওয়া হয় ইডির তরফে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে কয়লা কাণ্ডে আগামী সপ্তাহেই তাঁকে হাজিরা দিতে হবে। আর এরপরেই মেনকা কলকাতায় নিজের বাড়ি ফিরে যান বলে জানা যাচ্ছে। তবে ইডি সূত্রে জানা গিয়েছে, কয়েকমাস আগে কয়লা কাণ্ডে নির্দিষ্ট কিছু জনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে রেখেছে ইডি।
দেশের সমস্ত বিমানবন্দরে সেই মতো অ্যালার্ট দেওয়া হয়েছিল। সেই তালিকাতে ছিলেন মেনকাও। তেমনটাই খবর। আর তাই বিমানবন্দরে পা রাখতেই বাধা দেওয়া হয় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তাঁর শ্যালিকাকে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি, অভিষেককে ভয় পাচ্ছে কেন্দ্র। আর তাই এই কাজ করছে।












Click it and Unblock the Notifications