লোকসভা ভোটের আগে রাজ্যে এবার নারদ-কাঁটা, ইডির জেরার মুখে শোভন ঘনিষ্ঠ দুই

নারদ-কাণ্ডে এবার নজর দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। লোকসভার আগে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি জেরা শুরু করল নারদ-কাণ্ডে।

নারদ-কাণ্ডে এবার নজর দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। লোকসভার আগে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি জেরা শুরু করল নারদ-কাণ্ডে। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ দু-জনকে জেরা করলেন ইডি আধিকারিকরা। ঝুমা সাহা ও দিলীপ সাহা নামে দু-জনকে জেরা করে ইডি জানার চেষ্টা চালাচ্ছে সম্পত্তি কেনার নেপথ্য কারণ।

ঝুমা ও দিলীপ শোভন চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁদের নামে প্রচুর টাকার সম্পত্তি কেনা হয়েছে। কাদের টাকায় ওই সম্পত্তি কেনা হল তা জানাই ইডি আধিকারিকদের মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্যে কোথা থেকে বিপুল টাকা এল। ওই টাকার সঙ্গে নারদ-কাণ্ডের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সিআইডি নারদ-কাণ্ডে স্টিং অপারেশনের আসল ফুটেজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে। সে জন্য আমেরিকার অক সংস্থাকে চিঠি পাঠিয়েছে। সম্প্রতি নারদ-কাণ্ডের তদন্তকারী অফিসার রঞ্জিত কুমারকে দিল্লিতে ডেকে পাঠানো হয়। জানতে চাওয়া হয় কেন তদন্তে দেরি হচ্ছে।

এই সময়ই উঠে আসে এক গুরুত্বপূর্ণ তথ্য। সেখানে জানানো হয়, নারদকাণ্ডে ম্যাথু স্যামুয়েল যে ফুটেজ জমা দিয়েছেন, তা আসন নয়। তা আসলে ফুটেজের কপি। এই কপি করা ফুটেজ আদালতে জমা দেওয়া সম্ভব নয়। তার ফলেই চার্জশিট দেওয়া সম্ভব হচ্ছে না। এরপরই আসল ফুটেজ চেয়ে পাঠানো হয়। উল্লেখ্য, এর আগেও আমেরিকার সংস্থার কাছে আবেদন জানানো হয়েছিল আসল ফুটেজ চেয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+