কয়লাপাচার কাণ্ডে এবার ইডির স্ক্যানারে কালীঘাট থানার ACP, দিল্লিতে ডেকে জেরা
কযলাপাচার কাণ্ডে এবার ইডির স্ক্যানারে কালীঘাট থানার ACP, দিল্লিতে ডেকে জেরা
কলকাতা পুলিেশর এসিপি এবার ইডির স্ক্যানারে। কয়লাপাচার কাণ্ডে নাম জড়িয়েছে কালীঘাট থানার এসিপি শান্তনু সিনহা বিশ্বাসের। তাঁকে দিল্লিতে তলব করেছে ইডি। আগেই তাঁকে নোটিস পাঠানো হয়েছিল। দিল্লিতে ইডির দফতরে চলছে জেরা। এসিপি শান্তনু সিনহার কাছে বেশ কিছু নথি চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা। এদিকে গরুপাচার কাণ্ডে ফের অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে তলব করেছে ইডি।

ইডির স্ক্যানারে কলকাতা পুলিশের এসিপি
কয়লাপাচার কাণ্ডে ফের ইডি তৎপরতা। এবার কালীঘাট থানার পুলিশ অফিসার ইডির স্ক্যানারে। কয়লাপাচার কাণ্ডে এসিপি শান্তনু সিনহাকে তলব করেছে ইডি। তাঁকে আগেই দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। সেই মত ইডির দফতরে বুধবার হাজিরা দিয়েছেন শান্তনু সিনহা। দিল্লিতে ইডির দফতরে তাঁকে জেরা করা হচ্ছে। তাঁর কাছে বেশ কিছু নথি তলব করেছে ইডি। সব কিছু নিয়েই তিনি হাজির হয়েছেন দিল্লির ইডির অফিসে।

অনুব্রত যোগ
কয়লা পাচারকাণ্ডে এবার অনুব্রত মণ্ডলের যোগ নিয়ে নতুন করে তৎপর হয়ে উঠেছে ইডি। এসিপি শান্তনু সিনহাকে জেরা করে একের পর এক তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা। সূত্রের খবর কয়লাপাচার কাণ্ডে এসিপি শান্তনু সিনহার নাম জড়িয়েছে। অনুব্রত মণ্ডলের সঙ্গে তার কোন যোগ রয়েছে তা জানতেই ইডি জেরা। মনে করা হচ্ছে যে পথে কয়লা পাচার করা হত। সেসময় সেখানে কর্তব্যরত ছিলেন শান্তনু সিনহা।

অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীকে তলব
এদিকে অনুব্রত ঘণিষ্ঠ ব্যবসায়ী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে ইডি। দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এই নিয়ে পাঁচবার তলব করা হল রাজীব ভট্টাচার্যতে। এর আগে সুকন্যা মণ্ডলকে জেরার সময় রাজীব ভট্টাচার্যকে তলব করা হয়েছিল। তার একাধিক সম্পত্তির হিসেব জানতে চেয়েছে ইডি। তদন্তকারীদের অনুমান গরুপাচারের টাকা দিয়েই এই বিপুল সম্পত্তি তৈরি করেছিলেনি রাজীব ভট্টাচার্য। অনুব্রত মণ্ডলের কাছ থেকেই এই বিপুল সম্পত্তি পেয়েছিলেন তাঁরা এমনই মনে করছেন তদন্তকারীরা।

অনুব্রত ঘনিষ্ঠকে তলব
অনুব্রত ঘনিষ্ঠকে তলব এদিকে আবার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতা মলয় পিঠকে তলব করেছে সিবিআই। তাঁর মেডিকেল কলেজ থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থা একাধিক বিষয়ে নজর রয়েছে ইডির। সেই সব সম্পত্তির আর্থিক লেনদেনের হিসেব জানতেই মলয় পিটকে তলব করা হয়েছে। তাঁকে জেরা করে একের পর এক তথ্য হাতে পেয়েছে ইডি। অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মণীশ কোঠারিকেও একাধিকবার ডেকে জেরা করা হয়েছে।












Click it and Unblock the Notifications