ইডির ঠিক কী কী প্রশ্ন পার্থ চট্টোপাধ্যায়কে, আর কীই বা উত্তর জেলবন্দি নেতার

ইডির ঠিক কী কী প্রশ্ন পার্থ চট্টোপাধ্যায়কে, আর কীই বা উত্তর জেলবন্দী নেতার

মঙ্গলবার ফের পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়কে (arpita mukherjee) জোকার ইএসআই (esi)-তে নিয়ে যাওয়া হয়েছে, শারীরিক পরীক্ষার কারণে। রবিবার শারীরিক পরীক্ষার পরে পার্থ চট্টোপাধ্যায় ফের একবার এই ঘটনার পিছনে ষড়যন্ত্র বলার
পাশাপাশি বলেছিলেন শরীর ভাল নেই। তবে ইডি সূত্রের খবর এসএসসি (ssc) দুর্নীতি (scam) নিয়ে জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন না পার্থ চট্টোপাধ্যায়। বেশিরভাগ প্রশ্নের উত্তরও তিনি দিচ্ছেন না বলে ইডি (ED) সূত্রে খবর।

ষড়যন্ত্রের প্রশ্নেও নীরব

ষড়যন্ত্রের প্রশ্নেও নীরব

পরপর দুদিন জোকার ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষা করতে দিয়ে পার্থ চট্টোপাধ্যায় এসএসসি দুর্নীতি এবং ঘনিষ্ঠের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিযোহ করেন। কিন্তু গেফাজতে থাকার সময় এব্যাপারে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও উত্তর দেননি বলেই জানাচ্ছেন ইডির আধিকারিকরা। বলে রাখা ভাল পার্থ চট্টোপাধ্যায় তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ায় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে ঠিক বললেও, দলীয় সিদ্ধান্তে কার্যত অসন্তোষ প্রকাশ করেছিলেন।

পার্থর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

পার্থর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

ইডি সূত্রে দাবি করা হয়েছে, জিজ্ঞাসাবাদের সময় পার্থ চট্টোপাধ্যায় তদন্তকারীদের সঙ্গে অসহযোগিতা করছেন। এছাড়াও তিনি প্রাই ক্লান্তির কথা বলছেন এবং প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন। পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর দাবি, টাকা তাঁর নয়, কিন্তু তা কার, সে ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
টাকার উৎস সম্পর্কে খোঁজ খবর চলছে বলে জানিয়েছেন ইডির আধিকারিকরা। প্রসঙ্গত রবিবার পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, ইডির অভিযানে উদ্ধার হওয়া অর্থ তাঁর নয়। এছাড়াও কে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তা সময়ই বলে দেবে বলেও জানিয়েছিলেন।

অর্পিতার দাবি টাকা পার্থর

অর্পিতার দাবি টাকা পার্থর

ইডির আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মন্ড সিটি সাউথ এবং বেলঘরিয়ায় ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদে উদ্ধার করেছেন। টাকা কীভাবে ফ্ল্যাটে ঢুকেছে এবং কীভাবে বেরিয়েছে তার তদন্তে সিসিটিভির ফুটেজও পরীক্ষা করে দেখছেন ইডির আধিকারিকরা।
তারই মধ্যে অর্পিতা মুখোপাধ্যায় দাবি করেছেন ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয়। পার্থ চট্টোপাধ্যায়ের। কখনও বা অর্পিতা বলছেন, তাঁর অনুপস্থিতিতে ফ্ল্যাটে টাকা রাখা হয়েছে। ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত অর্পিতা বয়ান কমবেশি একই রয়েছে।

একসঙ্গে জেরার পরিকল্পনা

একসঙ্গে জেরার পরিকল্পনা

অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কর ফাঁকি দিতে ভুয়ো জিএসটি নম্বর ব্যবহারেরও। ইডির আধিকারিকরা জানিয়েছেন বিউটি পার্লারের ব্যবসার দন্য একটি জিএসটি নম্বর ব্যবহার করা হলেও, আরেকটি যে জিএসটি নম্বর পাওয়া গিয়েছে, তা অর্পিতার অন্য কোনও ব্যবসার সঙ্গে যুক্ত নয়। ফলে সেটি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তৈরি কিনা তাও খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ইডির আধিকারিকরা।
ইডির সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার জোকা ইএসআই থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিয়ে যাওয়ার পরে সিজিও কমপ্লেক্সে পার্থ ও অর্পিতাকে একসঙ্গে জিজ্ঞাসাবাগ করা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+