সারদা মামলায় তৎপরতা! নতুন করে ইডির নোটিস শতাব্দী, কুণালসহ ৬ জনকে

সারদা মামলায় নতুন করে সক্রিয় ইডি। সূত্রের খবর অনুযায়ী, ছয়জনকে নতুন করে নোটিস পাঠানো হয়েছে।

সারদা মামলায় নতুন করে সক্রিয় ইডি। সূত্রের খবর অনুযায়ী, ছয়জনকে নতুন করে নোটিস পাঠানো হয়েছে। এই তালিকায় যাঁরা রয়েছেন, তাঁরা হলেন, শতাব্দী রায়, কুণাল ঘোষ, দেবব্রত সরকার, অরিন্দম দাস, সন্ধির আগরওয়াল এবং সজ্জন আগরওয়াল। আগামী সপ্তাহে এঁদের হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর।

সারদা মামলায় তৎপরতা! নতুন করে ইডির নোটিস ৬ জনকে

সূত্রের খবর অনুযায়ী, সাংসদ শতাব্দী রায়কে চিঠি পাঠানো হয়েছে। তবে শতাব্দী জানিয়েছেন সংসদ চলছে। সারদা মামলায় ইতিমধ্যে কারাবাস করেছেন সাংবাদিক তথা প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। জিজ্ঞাসাবাদের জন্য ডাক পাওয়া অরিন্দম দাস ওরফে বুম্বা ছিলেন সারদার এজেন্ট। সূত্রের খবর অনুযায়ী এঁদের প্রত্যেকের ব্যাঙ্ক স্টেটমেন্ট মিলিয়ে দেখার পর সন্তুষ্ট হতে না পারার জন্য তলব করা হয়েছে। ইডি সূত্রে খবর কেউ কেউ আবার ক্যাশ টাকাও নিয়েছিলেন। সেটা হিসেব বহির্ভূত কিনা তা তদন্ত করে দেখতে চায় ইডি।

এর আগে এই বছরে সারদা তদন্ত নিয়ে সক্রিয়তা দেখিয়েছে সিবিআই। প্রথম তদন্তকারী অফিসার প্রভাকর নাথকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আইপিএস অর্ণব ঘোষকেও। সারদা তদন্তে যে সিট গঠন করা হয়েছিল, তাতে রাজীব কুমারের পরেই স্থান ছিল অর্ণব ঘোষের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+