ED- তরফে হাজিরার সময়ের 'সংশোধন'! অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে ফের হাজিরার নির্দেশ দিয়ে চিঠি

ইডির (ED) চিঠি পেয়ে মধ্যরাতেই সিজিও কমপ্লেক্সে আইনজীবীকে সঙ্গে করে চলে গিয়েছিলেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক (Abhishek Banerjee) বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর (menoka gambhi

ইডির (ED) চিঠি পেয়ে মধ্যরাতেই সিজিও কমপ্লেক্সে আইনজীবীকে সঙ্গে করে চলে গিয়েছিলেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক (Abhishek Banerjee) বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর (menoka gambhir)। কাউকে না পেয়ে বাড়ি ফিরে যান তাঁরা। সময়ের সংশোধন করে এদিনই হাজিরার জন্য মেনকা গম্ভীরকে চিঠি পাঠানো হয়েছে বলেই ইডির সূত্রে খবর।

রাতে সিজিও কমপ্লেক্সে মেনকা গম্ভীর

রাতে সিজিও কমপ্লেক্সে মেনকা গম্ভীর

রবিবার মধ্যরাতে আইনজীবীকে সঙ্গে করে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। ইডির নোটিসের চিঠি সেখানে মেন গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানদের দেখান। তারপরেই মেলে ছাত্রপত্র। হেঁটে ভিতরে ঢুকে লিফটে করে ওপরে। কিন্তু সেখানে গিয়ে দেখেন, নির্দিষ্ট অফিসের সামনে ঝুলছে তালা। সেখানে ডাকাডাকি করে মিনিট পাঁচেক অপেক্ষা করে ফিরে আসেন তাঁরা।

 হাজিরার সময় ছিল 12.30 AM

হাজিরার সময় ছিল 12.30 AM

মেনকা গম্ভীরের আইনজীবী ইডির নোটিশটি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে দেখিয়েছেন, সেখানে সময় উল্লেশর রয়েছে ১২ সেপ্টেম্বর 12.30 AM। সেই মতোই মক্কেলকে সঙ্গে করে হাজিরা দিয়েছেন তিনি। আইনজীবী আরও জানিয়েছেন ইডির দফতরে দেলেও কারও সাড়া পাওয়া যায়নি। কেননা অফিস বন্ধ ছিল।

 ইডির তরফে সাফাই

ইডির তরফে সাফাই

সূত্রের খবর অনুযায়ী, হাজিরার নোটিশে সময়ের ভুল ছিল। তা মেনে নিয়েছে ইডি। PM-এর জায়গায় AM হয়ে গিয়েছে। ইডির আধিকারিকদের তরফে পাল্টা প্রশ্ন করে বলা হয়েছে, যখন দেখেছেন হাজিরার সময়ে গরমিল বলে মনে হচ্ছে, তখন কেন তাঁরা মেল কিংবা ফোন করেননি। এমন কী তারা জানতেও পারেননি মেনকা গম্ভীর সেখানে গিয়েছেন। ইডির তরফে এই হাজিরার চিঠি শনিবারেই দেওয়া হয়েছিল মেনকা গম্ভীরকে। সন্ধের পরে তিনি যখন ব্যাঙ্কক যাওয়ার জন্য বিমান ধরতে যান নেতাজি সুভা।চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে, সেই সময় অভিবাসন দফতরের তরফে বিমানে উঠতে বাধা দেওয়া হয়। মেনকা গম্ভীরকে জানানো হয়, ইডির লুকআউট নোটিশের কথা। প্রায় আড়াই ঘন্টা বিমানবন্দরে বসিয়ে রাখার পরে ইডির তরফে সোমবার হাজিরার জন্য নোটিশ ধরানো হয় মেনকা গম্ভীরকে।

সোমবারেই হাজিরার নির্দেশ

সোমবারেই হাজিরার নির্দেশ

রবিবার মধ্যরাতে সময়ের ভুলের খবর এদিন সকাল থেকে সম্প্রচারিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। নোটিশ মিলিয়ে দেখতেই ভুল সামনে আসে। তারপরেই ইডির তরফে AM-এর জায়গায় PM করে ফের নোটি পাঠিয়ে এদিনই সাড়ে বারোটার সময় হাজিরার নির্দেশ দেওয়া হয়। এদিন মেনকা গম্ভীর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলে তাঁর বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+