নারদকাণ্ডে নয়া মোড়, এবার শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রীকে তলব করল ইডি

প্রশ্নবাণে বিদ্ধ শোভনবাবুর উত্তরে সন্তুষ্ট ছিলেন না ইডি আধিকারিকরা। তাঁকে ফের তলব করা হতে পারে এমন ইঙ্গিত ছিলই, কিন্তু মেয়র-পত্নীকে তলব যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

নারদকাণ্ডে এবার তলব করা হল কলকাতা পুরসভার মেয়র তথা দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রীকেও। মঙ্গলবার মেয়রের দক্ষিণ কলকাতার বাড়িতে গিয়ে শোভন-জায়া রত্না চট্টোপাধ্যায়ের নামে নোটিশ দিয়ে আসে ইডি। তাঁকে আগামী ৪ সেপ্টেম্বর সল্টলেকের সিজি কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।

এর আগে মেয়র শোভন চট্টোপাধ্যায়কে ডাকা হয় নারদ তদন্তে। শোভনবাবুকে নারদকাণ্ডে জেরায় জেরায় জেরবার করে দেওয়া হয় বলে ইডি সূত্রে জানা যায়। প্রশ্নবাণে বিদ্ধ শোভনবাবুর উত্তরে সন্তুষ্ট ছিলেন না ইডি আধিকারিকরা। তাঁকে ফের তলব করা হতে পারে এমন ইঙ্গিত দিয়েই রেখেছিলেন তদন্তকারীরা।

নারদকাণ্ডে নয়া মোড়, এবার শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রীকে তলব করল ইডি

কিন্ত ইডি-র তরফে যে মেয়র-পত্নীকে তলব করা হতে পারে এমন ইঙ্গিত ছিল না। ফলে রত্না চট্টোপাধ্যায়কে নারদকাণ্ডে ইডি-র তলব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, নারদ স্টিং অপারেশনের ভিডিও-তে টাকা নিতে দেখা গিয়েছে মন্ত্রী তথা মেয়র শোভন চট্টেপাধ্যায়কে। ভিডিওতে তাঁর কথোপকোথনও শোনা যায়।

শুধু শোভনবাবুই নন, নারদকাণ্ডে তৃণমূলের ১২ জন নেতা, মন্ত্রী ও সাংসদের নাম জড়িয়ে যায়। একে একে সবাইকেই তলব করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ও ইডি। ইতিমধ্যেই শোভনবাবু ছাড়াও দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিমকে তলব করেছিল ইডি।

তার আগে সুলতান আহমেদ, ইকবাল আহমেদকে জেরা করা হয়। বাড়িতে গিয়ে জেরা করা হয় কাকলি ঘোষ দস্তিদারকেও। এছাড়া তলব করা হয়েছিল সৌগত রায় ও শুভেন্দু অধিকারীকেও। তাঁরা এখনও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মুখোমুখি হননি। সেদিক দিয়ে অভিযুক্ত তালিকায় নাম না থাকা মোয়র পত্নীকে তলব অন্য মাত্রা দিল নারদ তদন্তকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+