Online Gaming App Scam: অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণা! কলকাতায় তল্লাশি ইডির
Online Gaming App Scam: সকাল থেকে আরও একবার অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত কয়েকদিন ধরে রেশন এবং নিয়োগ দুর্নীতি কাণ্ডে তৎপর হয়েছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। লাগাতার একাধিকজনকে জেরা করা হচ্ছে। এবার অনলাইন গেমিং অ্যাপে কয়েকশো কোটি টাকার প্রতারণা মামলার তল্লাশিতে নামল কেন্দ্রিয় তদন্তকার সংস্থা।
আর সেই সূত্র ধরেই মঙ্গলবার সকালেই কলকাতার কালিকাপুরে একটি বহুতলে হানা দেয় তদন্তকারী আধিকারিকরা।যা খবর, ওই বহুতলেরর দ্বিতীয় তলায় তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। এর আগে র অনলাইন গেমিং অ্যাপে তল্লাশি (Online Gaming App Scam) চালিয়ে কয়েকশ কোটী টাকা উদ্ধার করা হয়।

আর তা উদ্ধার হয় খিদিরপুর অঞ্চল থেকে। এদিন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কলকাতার ওই বহুতলে হানা দেন তদন্তকারীরা। বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে তল্লাশি অভিযান চলছে বলে খবর। ইডি সূত্রে খবর, 'ফাই উই' নামে একটি অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে কোয়েকশ কোটি টাকা প্রতারণা করা হয়েছে।
এই বিষয়ে কাশীপুর থানায় অভিযোগও দায়ের করা হয়। তার ভিত্তিতে এদিনের ইডির অভিযান। যা খবর, এই অ্যাপ মূলত ভারতীয়দেরই টার্গেট করত। বিভিন্ন ভাবে প্রতারণা করত। শুদু তাই নয়, এই অ্যাপে যে বিনিয়োগ হতো সেই টাকা প্রথমে ডলারে কনভার্ট করা হতো বলে অভিযোগ। শুধু তাই নয়, প্রথম দফায় বিনিয়োগের বড়= একটা অংশ চিনেও পাঠানো হয়েছে বলে দাবি। এমনকি এই বিষয়ে নির্দিষ্ট প্রমাণ তদন্তকারীদের হাতে আছে বলেও খবর।
ইডি সূত্রে খবর, প্রথমে এই অ্যাপ খেলার মাধ্যমে মোটা অঙ্কের বিনিয়োগের কথা বলত। এজন্য খুবই অল্প বিনিয়োগের কথা বলা হতো। এরপরেই বিভিন্ন গেমের প্রলভোন দেখানো হতো বলে দাবি। এরপর খেলার পর জেতার অ্যামাউন্ট লক্ষাধিক টাকা হয়ে গেলে তা ব্লক করে দেওয়া হতো বলে অভিযোগ।
এমনকি বিনিয়োগের টাকাও ফেরত দেওয়া হতো না। বলে রাখা প্রয়োজন, এর আগে ই-নাগেটস বলে একটি গেমিং অ্যাপ কাণ্ড প্রকাশ্যে আসে। আর সেই কেলেঙ্কারির তদেন্তে নেমেই ১৬ কোটি টাকা উদ্ধার করে তদন্তকারীরা। ঠিক একই ভাবে কায়দায় ই-নাগেটস বলে ওই গেমিং অ্যাপ মানুষের সঙ্গে প্রতারণা করত বলে দাবি। সেই মতো অভিযোগও দায়ের হয়। আর সেই অভিযোগের ভিত্তিতে ইডি তদন্ত শুরু করে। শুধু তাই নয়, কোটি কোটি টাকা নগদ উদ্ধার করে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications