Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইডির তল্লাশিতে টাকার পরিমাণ বেড়ে হল ১৭ কোটি! খোঁজ নেই আমিরের

ঘন্টায় ঘন্টায় বাড়ছে টাকার পরিমাণ! টাকার পরিমাণ বেড়ে হল ১৬ কোটি। দুপুরেই ইডির তরফে জানানো হয়েছিল, দীর্ঘ তল্লাশিতে ৭ কোটি টাকা উদ্ধার হয়েছে। কিন্তু রাত যত বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে টাকার পরিমাণও। এখনও পর্যন্ত বিপুল পরিমাণ টা

ঘন্টায় ঘন্টায় বাড়ছে টাকার পরিমাণ! টাকার পরিমাণ বেড়ে হল ১৭ কোটি। দুপুরেই ইডির তরফে জানানো হয়েছিল, দীর্ঘ তল্লাশিতে ৭ কোটি টাকা উদ্ধার হয়েছে। কিন্তু রাত যত বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে টাকার পরিমাণও। এখনও পর্যন্ত বিপুল পরিমাণ টাকা গোনা বাকি রয়েছে। ফলে সংখ্যাটা ঠিক কোন জায়গাতে গিয়ে দাঁড়াবে তা এখনও স্পষ্ট নয়।

তবে ইতিমধ্যে বিপুল পরিমাণ এই টাকা নিয়ে যাওয়ার জন্যে আরবিআই এবং স্টেট ব্যাঙ্কের তরফে আধিকারিকরা পৌঁছে গিয়েছেন।

খোঁজ মিলছে না আমির খানের

খোঁজ মিলছে না আমির খানের

ঘটনায় মূল অভিযুক্ত আমির খানের খোঁজ পাচ্ছেন না ইডির আধিকারিকরা। ঘটনার পর থেকেই পলাতক সে। এমনটাই জানা যাচ্ছে। যদিও ইডির তরফে নানা ভাবে আমিরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। এমনকি তাঁর তিনটে ফোনেও যোগাযোগ করার চেষ্টা চলছে বলেই খবর। কিন্তু তল্লাশির পর থেকেই সেটি সুইচ অফ বলে জানা যাচ্ছে। তবে নানা ভাবে আমিরের ফোন করে ট্র্যাক করে তাঁকে ধরার চেষ্টা চলছে বলেই খবর। ইডি সূত্রে খবর, এই আমিরই অনলাইন গেমিং অ্যাপ কেলেঙ্কারির মূল পাণ্ডা। সেই এই অ্যাপ বানিয়ে বড়সড় কেলেঙ্কারি করেছে বলেই খবর।

৬৫ থেকে ৭০ কোটি টাকার প্রতারণা-

৬৫ থেকে ৭০ কোটি টাকার প্রতারণা-

শুধু কলকাতাতেই নয়, গোটা দেশ জুড়ে এই কেলেঙ্কারি ছড়িয়ে রয়েছে। অন্তত ৬০ থেকে ৭০ কোটি টাকার এই কেলেঙ্কারি হয়েছে বলেই মনে করছেন ইডির আধিকারিকরা। আর সেই টাকার উৎস খোঁজার চেষ্টা করছে। তবে একেবারে স্যাতস্যাতে গোলিতে অর্ধেক রঙ চটা বাড়িতেই যে এমন কোটি কোটি টাকা লোকানো রয়েছে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি কেউ। তবে অন্তত ৯টি টাকা গোনার মেশিন দিয়ে টাকা গোনার কাজ চলছে বলে খবর।

১৬ কোটি টাকা উদ্ধার হয়েছে

১৬ কোটি টাকা উদ্ধার হয়েছে

এখনও পর্যন্ত দীর্ঘ তল্লাশিতে ১৬ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে খবর। তবে পরিমাণটা আরও বাড়তে পারে বলেই খবর। সব মিলিয়ে ২৫ কোটি টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে। তবে বাড়ির বিভিন্ন জায়গাতে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। যেভাবে খাটের তোলায় টাকা লুকানো ছিল তেমন কিছু আছে কিনা সেটি নিশ্চিত করতে চাইছেন তদন্তকারীরা। এই মুহূর্তে গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। এমনকি বাড়ির ভিতরেও বাহিনী মজবুত করা রয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

১০ টি ট্যাঙ্ক আছে

১০ টি ট্যাঙ্ক আছে

টাকা উদ্ধার কর‍তে ইতিমধ্যে আরবিআইয়ের তরফে বিশাল লরি পাঠানো হয়েছে। তাতে অনত ১০ টি ট্যাঙ্ক আছে বলে খবর। তাতে বিপুল পরিমাণ এই টাকা নিয়ে যাওয়া হবে বলে খবর। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও। অভিযুক্তের বাবা স্থানীয় তৃত্নমুল সদস্য বলে অভিযোগ বিরোধীদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+