শহরের তিন জায়গায় ইডির তল্লাশি! হানা এক আইনজীবীর ফ্ল্যাটে, পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে, উদ্ধার বিপুল টাকা

এদিন সকালে একযোগে শহরের তিন জায়দায় ইডির (ED) তল্লাশি। সিজিও কমপ্লেক্স থেকে বের হয়ে তিনটি হল গার্ডেনরিচ (Gardenreach), পার্ক স্ট্রিট (Park St) এবং মোমিনপুরে (Moninpur) তল্লাশি চালায়। তল্লাশি চলে এক আইনজীবী (Lawyer),

এদিন সকালে একযোগে শহরের তিন জায়দায় ইডির (ED) তল্লাশি (search operation)। সিজিও কমপ্লেক্স থেকে বের হয়ে তিনটি হল গার্ডেনরিচ (Gardenreach), পার্ক স্ট্রিট (Park St) এবং মোমিনপুরে (Moninpur) তল্লাশি চালায়। তল্লাশি চলে এক আইনজীবী (Lawyer), এক পরিবহন ব্যবসায়ী ফ্ল্যাট ও অফিসে। পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে বলে খবর ইডির সূত্রে।

শহরের তিন জায়গায় অভিযান

শহরের তিন জায়গায় অভিযান

শনিবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে ইডির তিনটি দল বের হয়ে পার্ক স্ট্রিট, গার্ডেনরিচ এবং মোমিনপুরে হানা দেয়। কেন এই হানা, সেব্যাপারে ইডি সূত্রে এখনও কিছুই জানা যায়নি। তবে সূত্রের খবর অনুযায়ী আর্থিক তছরুপ সংক্রান্ত মামলায় এদিনের তল্লাশি অভিযান চালানো হয়েছে।

ব্যবসায়ী ও আইনজীবীর ফ্ল্যাট ও অফিসে হানা

ব্যবসায়ী ও আইনজীবীর ফ্ল্যাট ও অফিসে হানা

জানা গিয়েছে, এদিন ইডির আধিকারিকরা পার্ক স্ট্রিটের কাছে ৩৪ ম্যাকলয়েড স্ট্রিটে এক আইনজীবীর বাড়িতে হানা দেন। তল্লাশি চলে, বাড়ির কাছেই থাকা অ্যাডভকেট লেখা একটি গাড়ির মধ্যে। জানা দিয়েছে ইডির আধিকারিকরা প্রথমে যে ব্যক্তির সন্ধানে গিয়েছিলেন, তিনি হলেন ওয়াহিদ রহমান। পরে কাছেই একটি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলে। সেই গাড়ির মধ্যে বেশ কিছু খাম ছিল বলে সূত্রের খবর। ইডির আধিকারিকরা গার্ডেনরিচে এক পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়িতে হানা দেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী ওই ব্যবসায়ী পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ইডির সূত্রে খবর নিসার খানের বাড়ির একটি ঘরে খাটের নিচ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। ৫০০ টাকার এবং ২ হাজার টাকা নোটের বান্ডিল পাওয়া গিয়েছে। সেখানে গোনার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। সেই টাকার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ওই ব্যবসায়ী কিংবা তাঁর পরিবার।

মহিলা আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি

মহিলা আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি

গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে এদিন সকালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় দলে ইডির দুই মহিলা আধিকারিক ছিলেন বলে জানা গিয়েছে।

এই সপ্তাহে একাধিক জায়গায় তল্লাশি

এই সপ্তাহে একাধিক জায়গায় তল্লাশি

এই সপ্তাহের কলকাতা শহর এবং পার্শ্ববর্তী জেলাগুলির একাধিক জায়গায় তল্লাশি চালিছে সিবিআই। তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর আপ্ত-সহায়ক এবং নিরাপত্তারক্ষীদের সিজিও কমপ্লেক্সে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে ইডির আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের পরে নিরাপত্তারক্ষীদের ছেড়ে দেওয়া হলেও, আপ্ত সহায়ক রবিন্দর সিংকে গ্রেফতার করে ইডি। এই সপ্তাহে সোদপুর এবং বাগুইআটিতেও তল্লাশি চালায় ইডি। বাগুইআটিতে দীপঙ্কর হিরা নামে কাপড় ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলে। অন্যদিকে এই সপ্তাহেই রানিকুঠির ঝুনঝুনওয়ালা হাউসে তল্লাশি চালিয়েছে ইডি।

গত মাস দুয়েকের মধ্যে কলকাতার একাধিক জায়গায় ইডির সক্রিয়তা বেড়েছে। এসএসসির নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটির টাকার বেশি নগদে পায় ইডি। সঙ্গে সোনা, বিদেশি মুদ্রা, জমির দলিল-সহ বেস কিছু জিনিয় উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+