সাড়ে তিনশো কোটি টাকারও বেশি দুর্নীতি, বিস্ফোরক ইডি! শান্তনুর ফোন 'সোনার খনি'
১০০ কোটি নয়, সাড়ে তিনশো কোটি টাকারও বেশি দুর্নীতি। আদালতে এমনই বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সোমবার আদালতে তোলা হয় হুগলির যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। আর সেখানেই একের পর এক চাঞ্চল্যকর দাবি করেন ইডির আইনজীবীরা। শুনানিতে তাঁরা জানান, প্রত্যেকদিনই তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।
এমনকি প্রত্যেকদিনই নিত্য নতুন তথ্য সামনে আসছে বলেও জানায় ইডি।
আর এরপরেই নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনুকে ফের একবার নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় তদন্তকারী সংস্থা। যদিও এই মুহূর্তে আদালতে মামলার শুনানি চলছে।

সাড়ে তিনশো কোটি টাকার দুর্নীতি
কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করেছে সিবিআই এবং ইডি। তদন্তের শুরুতে তদন্তকারী সংস্থা ১০০ কোটির দুর্নীতি হয়েছে বলে বারবার দাবি করে এসেছে। যদিও এখনও তদন্তে নেমে ১১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও এদিন ইডির তরফে বিস্ফোরক দাবি করা হয়েছে। তাঁরা জানাচ্ছেন, দুর্নীতির অঙ্ক সাড়ে ৩৫০ কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। প্রত্যেকদিন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে বলে দাবি ইডির। এমনকি ধৃত শান্তনুর বিপুল সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে বলেও দাবি তদন্তকারী সংস্থার।

শান্তনুর মোবাইল সোনার খনি
এদিন মামলার শুনানিতে একের পর এক চাঞ্চল্যকর দাবি করেন ইডির আইনজীবীরা। তাঁরা আদালতকে জানান, শান্তনুর দুটি ফোন বাজেয়াপ্ত করা হয়। কিন্তু সেগুলি একেবারে সোনার খনি! কারণ তাতে একাধিক তথ্য এবং ছাত্রদের অ্যাডমিট কার্ড রাখা রয়েছে বলে দাবি। আর সেই সমস্ত অ্যাডমিট কার্ডের প্রার্থীদেরই চাকরি হয়েছে বলে এদিন দাবি করে ইডি। শুধু তাই নয়, একাধিক প্রভাবশালী তথ্য সামনে আসতে পারে বলেও দাবি তদন্তকারী সংস্থা। এমনকি নিজের স্ত্রীয়ের নামে ব্যবসা খুলে খেলা ঘরানোর চেষ্টা হচ্ছে বলেও দাবি ইডির।

চমকে যাবেন বিচারকও
এদিন ইডি শুনানিতে বিচারককে কেস ডায়েরি জমা দেওয়ারও কথা বলেন। শুধু তাই নয়, যা দেখলে বিচারকও চমকে যাবেন বলে এদিন চাঞ্চল্যকর দাবি তদন্তকারী সংস্থার। অন্যদিকে এদিন আদালতে তোলার সময়ে বিস্ফোরক দাবি করেন ধৃত শান্তনু। তাঁর দাবি, মাস্টারমাইন্ড কুন্তলই। ওই তদন্তকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে বলেও দাবি। শুধু তাই নয়, কুন্তল অন্য রাজ্যে টাকা পাচারের চেষ্টা করছে বলেও দাবিও দাবি শান্তনুর।












Click it and Unblock the Notifications