ফের শহরের একাধিক জায়গায় ইডি তল্লাশি, কোটি কোটি টাকা উদ্ধার ৩ জায়গায়
শহরে সকাল থেকে ইডি তৎপরতা। একাধিক জায়গায় একযোগে তল্লাশি শুরু করেছিলেন ইডি আধিকারীকরা। তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এর আগে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল ইডি।
এবার আবার শহরের একাধিক বেটিং চক্রের দফতরে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছে তদন্তকারীরা। ৪১৭ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। মহাদেব অ্যাপ নামে একটি বেটিং সংস্থার তিনটি দফতরে সকাল থেকে তল্লাশি শুরু করেছিল তদন্তকারীরা। সেখান থেকেই এই বিপুল টাকা উদ্ধার করে তদন্তকারীরা।

এর আগে এতো টাকা শহরে উদ্ধার হয়নি বলে জানিয়েছেন তদন্তকারীরা। অনলাইন বেটিং সংস্থা মহাদেব অ্যাপ নামে একটি সংস্থার দফতরে তল্লাশি চালিয়ে এই বিপুল টাকা উদ্ধার করা হয়েছে। সংস্থার সদর দফতর দুবাইয়ে বলে জানা গিয়েছে। সেখানকার একাধিক অ্যাকাউন্টে টাকা জমা পড়ত। সেই অ্যাকাউন্ট গুলি ভুয়ো ছিল বলে দাবি ইডির। হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের অভিযোগও করেছেন তদন্তকারীরা।
শুধু কলকাতা শহরে নয় এই সংস্থার মাধ্যমে প্রতারণা চক্র চলছিল দেশের একাধিক মেট্রো শহরে। একাধিক মেট্রো শহরে তারা জাল বিস্তার করে রয়েছে। শুধু ৪১৭ কোটি টাকাই উদ্ধার করেননি তদন্তকারীরা সেখান থেকে বিপুল পরিমান সোনার বাট এবং গয়নাও উদ্ধার করেছেন তদন্তকারীরা। বিভিন্ন বিষয়ে বেটিংয়ের মাধ্যমে মোটা অঙ্কের টাকা জেতানোর প্রলোভন দেওয়া হতো। সেই ভাবে সাধারণ মানুষের কাছে টাকা তুলে প্রতারণা করত সংস্থা। একাধিক মেট্রো শহরে কাজ করত তারা।
অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে এই প্রতারণার জাল ছড়ানো হতো। সংস্থার টার্গেটে থাকতেন মাঝবয়সীরা। কয়েক মাস আগে গার্ডেন রিচের এক ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছিল। গাজিয়াবাদ থেকে সেই ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি আমির খান নামে ওই ব্যবসায়ীও এই কারবারের সঙ্গে জড়িত ছিলেন। এর সঙ্গে কোনও যোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications