পন্ডিতিয়া রোডের ফ্ল্যাটে পৌঁছল ইডি! পার্থের মুখোমুখি অর্পিতাকে বসিয়ে জেরা শুরু
একাধিক প্রশ্নের উত্তর পেতে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে মুখোমুখি বসাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবারই নতুন করে প্রাক্তন তৃণমূল নেতা এবং বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে হেফাজতে পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরে
একাধিক প্রশ্নের উত্তর পেতে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে মুখোমুখি বসাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবারই নতুন করে প্রাক্তন তৃণমূল নেতা এবং বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে হেফাজতে পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চারদিনের হেফাজত চাওয়া হলেও দুদিনের হেফাজতে অভিযুক্ত দুজনকে পেয়েছেন তদন্তকারীরা।
ফলে হাতে সময় কম। তদন্তকারীরা মনে করছেন একঝনও অনেক সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর সেগুলির সূত্রে খুঁজে বেরকরতেই তাঁদের মুখোমুখি জেরা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। একাধিক প্রশ্নকে সামনে রেখে দুজনকে জেরা করা হচ্ছে বলে জাজনা যাচ্ছে। এমনকি বেশ কিছু নথিকে সামনে রেখেও পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা যাচ্ছে।
অন্যদিকে আজ বৃহস্পতিবার ফের সকাল থেকে অর্পিতা এবং পার্থের সম্পত্তির খোঁজে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বলেই জানা যাচ্ছে।

প্নডিতিয়া রোডের ফ্ল্যাটে তল্লাশিতে ইডি
মঙ্গলবারের পর আজ বৃহস্পতিবার ফের একবার পণ্ডিতিয়া রোডের একটি অভিজাত আবাসনের ফ্ল্যাটে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ছয়জনের অফিসারের একটি দল সেখানে হানা দিয়েছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার ওই ফ্ল্যাটে হানা দিলেও দরজা খুলতে পারেনি তদন্তকারীরা। ফলে সিল করে দেওয়া হয়। আজ সকাল থেকে সেই ফ্ল্যাটে তল্লাশি শুরু হয়েছে। তবে এদিনও ফ্ল্যাটে ঢুকতে রীতিমত বেগ পেতে হয় তদন্তকারীদের। একেবারে স্টিলের দরজা দিয়ে পুরো ফ্ল্যাট আটকে ছিল বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যে অর্পিতা এবং পার্থের ফ্ল্যাট
অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায়ের নামে আরও একটি সংস্থার হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সেখানে ৫০ শতাংশ করে দুজনের শেয়ার আছে। পন্ডিতিয়া রোডের ওই ফ্ল্যাট সেই টাকাতে কেনা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা আধিকারিকরা। তবে ওই ফ্ল্যাট যেভাবে আটকানো ছিল তাতে সন্দেহ বাড়ছে। এই ফ্ল্যাটেও কি মিলবে নগদ টাকা কিংবা সোনার অলংকার। সেটাই এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই ফ্ল্যাটে নীচে স্থানীয় থনার পুলিশ আদিকারিকরা রয়েছেন বলে জানা যাচ্ছে।

তদন্তে সহযোগিতা করছেন না পার্থ
গত ১০ দিন ধরে লাগাতার পার্থ এবং এবং অর্পিতাকে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দীর্ঘ জেরায় অর্পিতা সহযোগিতা করলেও পার্থ তা করছেন না। একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন তিনি বলে অভিযোগ তদন্তকারীদের। এই বিষয়ে আদালতেও অভিযোগ জানিয়েছে ইডি। তবে এদিন অর্পিতাকে মুখোমুখি বসিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে একাধিক প্রশ্ন করতে চান তদন্তকারীরা। বিশেষ করে যে নতুন সংস্থার খোঁজ মিলেছে এর ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে চাইছেন ইডির আধিকারিকরা। এছাড়াও টাকা উদ্ধারের বিষয়েও আরও তথ্য দুজনকে বসিয়ে জানার চেষ্টা করছেন তদন্তকাররা।












Click it and Unblock the Notifications