অভিজিৎ সেনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, শহরের নাম করা নির্মাণ সংস্থার দফতরে ইডি হানা

অভিজিৎ সেনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, শহরের নাম করা নির্মাণ সংস্থার দফতরে ইডি হানা

সকাল থেকেই শহরের একাধিক জায়গায় তোলপাড় করে তল্লাশি চালাচ্ছে ইডি বা এনফোর্সমেন্টডিরেক্টরেটের আধিকারীকরা। শহরের নামি নির্মাণ সংস্থার ডিরেক্টর অভিডিৎ সেেনর বাড়িেত সকালেই হানা দেয় ইডির আধিকারীকরা। তাঁর বিরুদ্ধে একাধিক বাড়ি বিক্রি এবং কেনা বেচার ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ রয়েছে। একাধিক ক্রেতা নাকি অভিজিৎ সেনের বিরুদ্ধে শহরের একাধিক থানায় এফআইআর দায়ের করেছেন।

নামি নির্মাণ সংস্থার মালিকের বাড়িতে ইডি হানা

নামি নির্মাণ সংস্থার মালিকের বাড়িতে ইডি হানা

গত তিনদিন ধরে শহরে ইডির তৎপরতা বেড়ে গিয়েছে। বুধবার থেকে কলকাতা এবং জেলা সহ একাধিক জায়গায় ইডির আধিকারীকরা তল্লাশি শুরু করেছে। শুক্রবার ইডির আধিকারীকরা হানা দেন শহরের নামি নির্মাণ সংস্থা অভিজাত কনস্ট্রাকশন কোম্পানির দফতরে হানা দেন। সংস্থার ডিরেক্টর অভিজিৎ সেনের বাড়িতে হানা দেন ইডির আধিকাকারীকরা। তাঁরা অভিজিৎ সেনের বাড়ি এবং অফিস দুই জায়গায় তল্লাশি চালিয়েছেন আধিকারীকরা।

কী অভিযোগ রয়েছে ইডির

কী অভিযোগ রয়েছে ইডির

ইডির আধিকারীকরা জানিয়েছেন অভিজিৎ সেনের বিরুদ্ধে কলকাতার বিভিন্ন থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। একাধিক ব্যক্তি অভিজিৎ সেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন পুলিশের কাছে। পুরো টাকা নিয়েও সময়ে তাঁদের বাড়ি ডেলিভারি দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ইডির আধিকারিকরা। প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ থাকায় অনেক ক্ষেত্রেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি।

বিদেশে টাকা পাচারের অভিযোগ

বিদেশে টাকা পাচারের অভিযোগ

নির্মাণ সংস্থার আড়ালে হাওলায় টাকা খাটানোর অভিযোগ রয়েছে অভিজিৎ সেনের বিরুদ্ধে। ইডির আধিকারীকরা জানিয়েছেন ক্রেতাদের কাছ থেকে পুরো টাকা নিয়ে সেই টাকা সেই টাকা অন্য জায়গায় খাটানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর সেই টাকা তিনি বিদেশে পাচার করতেন। এমনকী হাওলায় টাকা খাটানোরও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

একাধিক জিনিস বাজেয়াপ্ত

একাধিক জিনিস বাজেয়াপ্ত

ইডি অভিজিৎ সেনার বাড়ি এবং দফতরে তল্লাশি চালিয়ে একাধিক কাগজ পত্র এবং ইলেকট্রনিক গ্যাজেট বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথিও। আধিকারীকদের অনুমান এই নথি থেকে গুরুত্বপূর্ণ তথ্য তাঁরা হাতে পেতে পারেন। কোথায় এবং কোন কোন দেশে অভিজিৎ সেন টাকা পাচার করতেন। এবং কি কি কাজে তার ব্যবহার করতেন তার একটা ধারনা পাওয়া যাবে। শুক্রবার আবার সকাল থেকে এক মাছ ব্যবসায়ীর বাড়িতেও ইডি তল্লাশি অভিযান শুরু করেেছ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+