Jyotipriya Mallick: বাঁশদ্রোনির ফ্ল্যাটে ইডির হানা, তদন্তে সাহায্যের আশ্বাস মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়কের

বাঁশদ্রোনির ফ্ল্যাটে হানা দিলেন ইডির তদন্তকারীরা। রেশন বন্টন দুর্নীতি মামলায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শান্তনু ভট্টাচার্যের নাম উঠে এসেছে। ওই ফ্ল্যাটেই হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। এর আগেও তদন্তকারীরা হানা দিয়েছিলেন ওই ফ্ল্যাটে। সেদিন কাউকে না পেয়ে তারা ফ্ল্যাটটি বাইরে থেকে সিল করে দিয়ে গিয়েছিলেন।

শান্তনু ভট্টাচার্য নামে ওই ব্যক্তির নামও রেশন বণ্টন দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে বলে খবর। এর আগে এই ফ্ল্যাটে ইডির তদন্তকারী আধিকারিকরা এসেছিলেন। সেই সময় ফ্ল্যাটে কেউ না থাকায় ইডির তদন্তকারী আধিকারিকরা ফ্ল্যাটটিকে সিল করে দিয়ে যান। আজ বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে প্রথমে নেতাজি নগর থানায় যান ইডি আধিকারিকরা।

Jyotipriya Mallick

নেতাজি নগর থানার পুলিশ নিয়ে বাসদ্রোনিতে শান্তুনুর যান। দরজা খুলে তারা ভিতরে ঢুকেছেন ফ্ল্যাটে। এই খবর লেখা পর্যন্ত ওই ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে, জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা করতে ইডি দফতরে ড: সমাজপতি। তিনি মন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক।

রেশন দুর্নীতি বন্টন মামলায় রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি।আদালতের নির্দেশ মেনেই মন্ত্রীর শারীরিক পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রীর বাড়ির লোক,ব্যক্তিগত চিকিৎসক দেখা করতে যেতে পারবেন। বাড়ির খাবারই খাবেন জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রীর স্বাস্থ্যের দিক ভেবেই এই সিদ্ধান্ত আদালতের।

বুধবার কমান্ড হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার দুপুরে ইডি দফতরে যান জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যক্তিগত চিকিৎসক। মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে প্রাথমিক খবর। অন্যদিকে মেরুণ ডায়েরি সম্পর্কে কিছু জানা নেই মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের।

"আমাকে যতবার ডাকবে ততবারই যাব। আমি আড়াই বছর ছিলাম। আমাকে সহযোগিতা তো করতেই হবে।" রেশন দুর্নীতি মামলায় ইডি'র তলব প্রসঙ্গে বলেন জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস। তিনি আরও বলেন, "আমার কোনও ব্যাপার নেই। আমি তো মাত্র আড়াই বছর ছিলাম। ২০১১ থেকে ২০১৪ এর পরে আমি বেরিয়ে গেছি। তদন্তে পূর্ণ সহযোগিতা করছি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+