ED Raid: ফের আরজি কর কাণ্ডে ইডি তৎপরতা, সুদীপ্ত রায়ের বাড়ি সহ তিন জায়গায় তল্লাশি
আরজি কর কাণ্ডে শহরে ফের ইডি তল্লাশি। কলকাতার ৬ জায়গায় একসঙ্গে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস চিকিৎসক নেতা এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সন্দীপ রায়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।
এর আগেও সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আদিকারিকরা। আরজি কর মামলার সুপ্রিম কোর্টে শুনানির দিন ফের চিকিৎসক নেতার বাড়িতে তল্লাশির ঘটনা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সন্দীপ রায়ের বাড়ি এবং নার্সিংহোমে চলছে তল্লাশি অভিযান। উত্তর কলকাতার বাড়ি সহ বালিগঞ্জ সার্কুলার রোডে এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতেও চলছে তল্লাশি অভিযান।

এর আগেও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সন্দীপ রায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারীরা। হুগলির দাদপুরে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। একযোগে ৬ জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন তাঁরা। হুগলির দাদপুরে সন্দীপ রায়ের বাংলো রয়েছে সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারীরা।
জানা গিয়েছে সকাল পৌনে সাতটাতেই তদন্তকারীরা পৌঁছে গিয়েছিলেন সুদীপ্ত রায়ের সিঁথির বাড়িতে। তাঁর নার্সিংহোমেও পৌঁছে গিয়েছিলেন তদন্তকারীরা। অন্যদিকে বালিগঞ্জ সার্কুলার রোডে ব্যবসায়ী সন্দীপ জৈনের বাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারীরা। সন্দীপ জৈন আরজি কর হাসপাতালে মেডিকেল সরঞ্জাম সাপ্লাই করতেন বলে জানা গিয়েছে। দুজনই আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গিয়েছে।
এর আগে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক চিকিৎসক এবং ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। হাসপাতালের মেডিক্যাল সরঞ্জাম কেনা থেকে বায়োমেডিক্যাল বর্জ্য নিয়েও দুর্নীতি করেছেন সন্দীপ ঘোষ। একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে।
সন্দীপ ঘোষের একের পর এক কীর্তিতে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। হাসপাতালের মেডিকেল সরঞ্জাম থেকে শুরু করে একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছিল। তারপরেই তদন্তে নেমে একাধিক ব্যক্তির নাম জানতে পারেন তদন্তকারীরা। তারপরেই দফায় দফায় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications