ED Raid : ফের রাজ্যে ইডি তৎপরতা, পিএফ মামলায় কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি
ফের রাজ্যে ইডি তৎপরতা। কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে তদন্তকারীরা। হাওড়ার সাঁকরাইলের ডেল্টা জুটমিলের ভুয়ো ডিরেক্টর নিয়োগ এবং শ্রমিকদের পিএফের টাকা না দেওয়ার মামলায় এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে।
বালিগঞ্জে জুটমিলের মালিকের বাড়িতে সাত সকালে হানা দেন তদন্তকারীরা। সেই সঙ্গে শহরের আরও একাধিক জায়গায় চলছে অভিযান। হাওড়ার সাঁকরাইলেও জুট মিলে তল্লাশি চলছে। শ্রমিকদের পিএফের ২১ কোটি টাকা না দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্ট ইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

মঙ্গলবার সকাল থেকে তিন জায়গায় হঠাৎ করে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। সাঁকরাইলের েডল্টা জুট মিলে এবং বালিগঞ্জে জুটমিল মালিকের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে তারা। সেই সঙ্গে কাউন্সিল হাউস স্ট্রিকে জুটমিলের েয অফিস রয়েছে সেখানেও অভিযান শুরু করেছে তারা। অভিযোগ কোম্পানির ভুয়ো ডিরেক্টর নিয়োগ করে কোম্পািন দেখিয়ে ২১ কোটি টাকার পিএফের টাকার দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ।
এর আগে একাধিক বার শহরে এবং রাজ্যে ইডি তল্লাশি হয়েছে। একাধিক দুর্নীতিমামলায় শহরেরক বিভিন্ন শহরে তল্লাশি অভিযান হয়েছে। কখনও রেশন দুর্নীতি, কখনও নিয়োগ দুর্নীতি আবার কখনও পুরনিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালিয়েছে ইডি। রাজ্যের একািধক দুর্নীতি মামলায় তদন্ত করছে ইডি-সিবিআই।
রাজ্যের একািধক প্রভাবশালী নেতা এবং মন্ত্রী গ্রেফতার হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও। যদিও তাঁকে পদ থেকে সরিয়ে দিয়েছে রাজ্য সরকার।












Click it and Unblock the Notifications