ED Raid: পুরনিয়োগ দুর্নীতি মামলায় তাপস রায়ের বাড়িতে ইডি তল্লাশি, অভিযান প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়িতেও
ফের শহরে ইডি তল্লাশি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী সুজিত বসুর বাড়ির পাশাপাশি বিধায়ক তাপস রায়ের বাড়িতে হানা দিয়েছেন তদন্তকারীরা। বিধায়কের বউবাজারের বাড়িতে চলছে তল্লাশি অভিযান। সেই সঙ্গে বিরাটিতে প্রাক্তন পুর চেয়ারম্যান এবং উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি।
পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার অয়ন শীলকে জেরা করে শাসদ দলের একাধিক হেভিওয়েট নেতার নাম প্রকাশ্যে আসে। তার মধ্যে তাপস রায়ের নাম যেমন উঠে আসে তেমনই উঠে এসেছে উত্তর দমদম পুরসভার কাউন্সিলর সুবোধ চক্রবর্তী। তিনি নাকি ১৬ হাজার চাকরি পাইয়ে দিয়েছিলেন বেআইনি ভাবে। সেসময় উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান ছিলেন সুবোধ চক্রবর্তী। উত্তর দমদম এবং দক্ষিণ দমদম পুরসভার একাধিক চাকরি হয়েছে বেআইনি ভাবে।

সেই দুর্নীতির তত্ত্ব তল্লাশিতেই চলছে এই অভিযান। বিরাটিতে তৃণমূল কাউন্সিলরেকর বাড়িতে কাকভোরেই পৌঁছে গিয়েছিলেন তদন্তকারীরা। কেন তল্লাশি চলছে তা জানতে গিেয়ছিলেন বিরাটি থাকার পুলিশ। কিন্তু তাঁদের বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। গোটা বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
সন্দেশখালিতে মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিলেন ইডি অফিসাররা তার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেকারণে আগে থেকেই এবার সতর্কতা নেওয়া হয়েছে। শহরে হেভিওয়েট অভিযানে বাড়ানো হয়েছে ইডি অফিসারদের নিরাপত্তা। কেন্দ্রীয় বািহনীর জওয়ানরাও এবার সবরকম প্রস্তুতি নিয়ে এসেছে। তাঁদের মাথায় রয়েছে হেলমেট, সঙ্গে লাঠি বন্দুক। এমনকী মহিলা CRPF জওয়ানদেরও নিয়ে আসা হয়েছে। যাতে মহিলারা হামলা চালালে তার মোকাবিলা করা যায়।
সাতদিন আগেই সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি অফিসাররা। গ্রামবাসীদের হামলায় দুই ইডি অফিসারের মাথা ফেটে গিয়েছিল। আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। তারপরেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। এদিকে এখনও অধরা মূল অভিযুুক্ত শাহাজাহান শেখ। তাঁকে এখনও গ্রেফতার করেনি পুলিশ।
সেকারণেই বিধায়ক তাপস রায়ের বাড়িতে এবং বরানগরে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে বাড়তি বাহিনী নিয়ে তল্লাশি অভিযানে গিয়েছে ইডি। তাপস রায়ের বউবাজারের বাড়ি বিবি গাঙ্গুলি স্ট্রিটে তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। বাড়িতেই রয়েছেন বিধায়ক। সেখানে একাধিক নথি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে বিরাটিতে তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতেও তল্লাশি অভিযান চলছে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে।
ইডির দাবি বেআইনি ভাবে চাকরি পাওয়ার দুর্নীতিতে শীর্ষে রয়েছে উত্তর দমদম পুরসভা। এই পুরসভার চেয়ারম্যান থাকাকালীন একাধিক নিয়োগ হয়েছে সুবোধ চক্রবর্তীকে। তাঁর ছেলেও বেআইনিভাবে চাকরি পেয়েছে বলে দাবি ইডির। বরানগর পুরসভার বর্তমান চেয়ারপার্সনও এই মামলায় জড়িত রয়েছেন কিনা তা নিয়ে জানতে চেয়েছে ইডি।












Click it and Unblock the Notifications