আনন্দপুর থেকে ট্যাংরা, শহরের একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি হানা
শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি
ফের শহরের একাদিক জায়গায় ইডি হানা। নিউ আলিপুর থেকে ট্যাংরার শিল্পতালুক একাধিক জায়গায় তল্লাসি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। ১০ থেকে ১২টি দলে ভাগ হয়ে শহরের একাধিক জায়গায় ইডি অভিযান চালাচ্ছে। ট্যাংরা শহরের শিল্প তালুক বলেই পরিচিত। সেখানে একটি বিজ নেস টাওয়ারে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোন মামলায় এই অভিযান ইডি চালাচ্ছে তা এখনও স্পষ্ট করে জানা যাচ্ছে না।

এসএসসি দুর্নীতি নিয়ে শহরে একাধিক তদন্ত চলছে। একাধিক নেতা মন্ত্রী গ্রেফতার হয়েছেন। প্রতিদিনই প্রায় কাউকে না কাউতে তলব করছে ইডি সিবিআই। এরই মাঝে আবার শহরে নতুন ইডি তৎপরতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকে শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শহরের একাধিক জায়গায় শুরু হয়েছে তল্লাশি অভিযান।
মধ্য কলকাতা থেকে শুরু করে দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে। ট্যাংরা বিজনেস টাওয়ার থেকে আনন্দপুর, নিউ আলিপুরের একাধিক জায়গায় ইডির আধিকারীকরা এক যোগে তল্লাশি অভিযান চালাচ্ছে। ১০ থেকে ১২টি দলে ভাগ হয়ে চলছে অভিযান। এর আগে শহরে একাধিক জায়গায় ইডি তল্লাশিতে বিপুল টাকা উদ্ধার হয়েছে। কোন মামলায় তল্লাশি চালানো হচ্ছে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।
আর্থিক তছরুপের মামলাতেই এই অভিযান চলছে বলে মনে করা হচ্ছে। কয়েকদিন আগে শহরজুড়ে আয়কর হানা হয়েছিল। সেসময় ট্যাংরা ইন্ডাস্ট্রিয়াল জোনে প্রায় ৩০০ কোটি টাকার কর ফাঁকির তথ্য প্রকাশ্যে এসেছিল। সেই সূত্র ধরেই ইডি তল্লাশি হতে পারে বলে মনে করা হচ্ছে। ট্যাংরায় বিজনেস টাওয়ারে তল্লাসি অভিযান চালানোর পাশাপাশি, নিউ আলিপুরে একটি অভিজাত আবাসনেও তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারীকরা। সেখানেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications