ফের ইডি তৎপরতা শহরে, সল্টলেকের এইচবি ব্লকে ব্যবসায়ীর বাড়িতে অভিযান

ফের ইডি তৎপরতা শহরে, সল্টলেকের এইচবি ব্লকে ব্যবসায়ীর বাড়িতে অভিযান

ফের ইডি তৎপরতা শহরে। কলকাতার একাধিক জায়গায় অভিযান শুরু করেছে ইডির আধিকারীকরা। সল্টলেকের এইচবি ব্লকে ইডি অভিযান চলছে। এক ব্যবসায়ীর বাড়িতে ইডি অভিযান চলছে বলে সূত্রের খবর। ৫ ইডি আধিকারীক সেখানে রয়েছেন। কোন মামলায় এই ইডি তল্লাশি তা তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।

সল্টলেকের এইচবি ব্লকে ব্যবসায়ীর বাড়িতে অভিযান

পুজো কাটতেই ইডি-সিবিআই তৎপরতা শুরু হয়ে গিয়েছে রাজ্যে। একের পর এক নেতা এবং মন্ত্রীকে তলব করতে শুরু করেছেন তদন্তকারীরা। গত কয়েকদিনে ইডি তৎপরতা বেড়েছে। ইতিমধ্যেই তিনবার তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে। তাঁকে জেরা করে অনুব্রত মণ্ডলের উপর চাপ তৈরি করতে চাইছে ইডি। শুখু সুকন্যা মণ্ডলই নয় ফের তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মণীশ কোঠীরিকে।

এদিকে সিবিআইও গরু পাচার কাণ্ডে তৎপরতা শুরু করেছে। ডেকে পাঠানো হয়েছে অনুব্রত ঘনিষ্ঠ টিএমসি নেতা কেরিম খানকে। গতকাল নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তিনি। তদন্তকারীদের দাবি নানুরে যে গরু পাচার হত তার দায়িত্বে ছিলেন কেরিম খান। আজ ফের তাকে তলব করা হয়েছে।

এদিকে আবার মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইকে তলব করা হয়েছে। এছাড়া আবার এসএসসি দুর্নীতি কাণ্ডেও ইডি তৎপর হয়ে উঠেছে। মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে গতকাল ফের জেরা করেছেন তদন্তকারীরা। দফায় দফায় জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য তারা হাতে পাচ্ছেন।

তারই মাঝে শুক্রবার সকালে সল্টলেকের এইচবি ব্লকে ফের ইডি তল্লাশি শুরু হয়েছে। এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা। ৫ সদস্যেই ইডির অফিসাররা সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন বলে জানা গিয়েছে। কী কারণে এবং কোন ঘটনায় এই তল্লাশি অভিযান তা গোপন রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+