অর্পিতার ৩ ডায়রিতে বিস্ফোরক তথ্য, আরও একাধিক জায়গায় ফ্ল্যাটের হদিশ, তল্লাশি ইডির

অর্পিতার ৩ ডায়রিতে বিস্ফোরক তথ্য, আরও একাধিক জায়গায় ফ্ল্যাটের হদিশ

শহরে আরও একাধিক জায়গায় অর্পিতার ফ্ল্যাটের হদিশ। অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া তিনটি ডায়রিতে একাধিক তথ্যের হদিশ মিলেছে। সেই সূত্র ধরেই ল্যান্স ডাউন, পণ্ডিতিয়া রোড এবং দক্ষিণ কলকাতার মাদুরদহ ও হোসেনপুর ফ্ল্যাটে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ। তবে এখনও এসএসসি কাণ্ডে উদ্ধার এই বিপুল টাকার উৎস্য নিয়ে ধোঁয়াশায় রয়েছে ইডি। পার্থ এবং অর্পিতা দুজনেই দাবি করেছেন এই বিপুল অঙ্কের টাকা তাঁদের নয়।

শহরের একাধিক জায়গায় তল্লাশি

শহরের একাধিক জায়গায় তল্লাশি

শহরের একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। মঙ্গলবার সকাল থেকেই পণ্ডিতিয়া রোডের অভিজাত আবাসন ফোর্ট ওয়েসিসে হানা দিয়েছে ইডির আধিকারীকরা। েসখানে ব্লক সিক্সের ৫০৩ নম্বর ফ্ল্যাটে অভিযান চালাচ্ছে তাঁরা। বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ইডি আধিকারীকদের নিরপাত্তার কারণে এই বিপুল বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও মাদুরদহের ওম ভিলা আবাসনে তল্লাশি অভিযানে ইডি-র আধিকারিকরা। সেখানেও অর্পিতার নামে ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটের পরিচারিকা এবং কেয়ারটেকারের সঙ্গে কথাও বলেছেন ইডিক আধিকারীকরা। জানা গিয়েছে, মাদুরদহে অর্পিতা মুখোপাধ্যায়ের একটি জমি ছিল।

উদ্ধার বেশ কিছু নথি

উদ্ধার বেশ কিছু নথি

দক্ষিণ কলকাতার মাদুরদহের হোসেনপুরে একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ইডি দুটি ফাইল উদ্ধার করেছে। আবাসনের বাসিন্দারা জানিেয়ছেন বেশ কয়েকবার এই ফ্ল্যাটে এসেছিলেন অর্পিতা। দুটি ফাইলের সঙ্গে একটি ডায়েরিও উদ্ধার করা হয়েছে। তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে অনুমান ইডির। অর্পিতার আগের ডায়রিতে একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে ইডির।

কী তথ্য রয়েছে অর্পিতার ডায়রিতে

কী তথ্য রয়েছে অর্পিতার ডায়রিতে

বেলঘরিয়া এবং টালিগঞ্জে উদ্ধার হওয়া অর্পিতার ডায়রিতে বিপুল পরিমাণ টাকা আসা-যাওয়ার হিসেব লেখা রয়েছে। অর্পিতার ফ্ল্যাটে কত টাকা আসত, এবং কত টাকা যেত নির্দিষ্ট লোকের কাছে তার হিসেব দওয়া হয়েছে। । টাকা-বাহকদের নাম, ফোন নম্বর-সহ সমস্ত তথ্য রয়েছে ডায়েরিতে, ইডি সূত্রে দাবি। তবে অর্পিতার হাতের লেখা কিনা সেই ডাইরিতে তা খতিয়ে দেখছে ইডি। হাতের লেখা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ইডির তদন্তকারীরা।

অর্পিতার দাবি টাকা তার নয়

অর্পিতার দাবি টাকা তার নয়

এদিকে অর্পিতা মুখোপাধ্যায় আজ ইএসআই হাসপাতালে দাবি করেছেন টাকা তাঁর নয়। তিনি জোকা ইএসআই হাসপাতালে ঢোকার মুখে দাবি করেছেন, তাঁর অজান্তেই তাঁর ফ্ল্যাটে টাকা রাখা হয়েছিল। এবং তাঁর অনুপস্থিিততেই ফ্ল্যাটে রাখা হয়েছিল টাকা। অর্পিতার এই দাবির পর টাকার উৎস কোথা থেকে তা নিয়ে তদন্ত শুরু করেছে ইডি। সেই সঙ্গে বরানগরের নেল আর্টের পার্লারেও হানা দিয়েছে ইডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+