ED Raid: ফের শহরে তৎপর ইডি, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি অভিযান
কেজরিওয়ালকে নিয়ে গোটা দেশে যখন তোলপাড় চলছে ঠিক তাখনই শহর কলকাতায় ফের তৎপর হল ইডি। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের তেড়েফুঁড়ে নেমেছে ইডি। গরুপাচার মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। এছাড়া কলকাতার চেতলা, লেকটাউন সহ ৬ জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে তাঁরা।
চেতলায় বিশ্বরূপ নামে এক পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে তল্লাসি চালাচ্ছে পুলিশ। এছাড়াও লেকটাউনে নিয়োগ দুর্নীতিতে জড়িত এক মিডিল ম্যানের বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।

বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কলকাতা শহরেও একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে লেকটাউন সহ শহরের একাধিক জায়গায় চলেছে তল্লাশি অভিযান শুরু করেছে তদন্তকারীরা। চেতলায় পরিবহণ ব্যবসায়ী বিশ্বরূপ বোসের বাড়িতে তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা। তাঁদের অভিযোগ এই দুর্নীতি মামলায় কালো টাকা বিভিন্ন পরিবহণ শিল্পে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। তার কারণ অনুসন্ধানেই তল্লাশি চালানো হচ্ছে ।
সেই সঙ্গে আদালতের চাপও রয়েছে ইডির উপরে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। না হলে বিচার প্রক্রিয়া শেষ করা যাচ্ছে না। সেই চাপেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তেড়েফুঁড়ে নেমেছে বলে জানা গিয়েছে। গত কয়েকদিন ধরেই দফায় দফায় তল্লাশি অভিযান চলছে।
অন্যদিকে শাসক দলের নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতে এখনও চলছে আয়কর দফতরের তল্লাশি। প্রায় তিন দিন ধরে তল্লাশি শুরু চলছে। গত বুধবার স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছিল আয়কর দফতর। তখন থেকেই চলছে তল্লাশি অভিযান। আজও তল্লাশি জারি রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। ভোটের আগে নির্বাচনী বিধির মধ্যে কেজরিওয়ালের গ্রেফতারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
কেজরিওয়ালের গ্রেফতারির পরেই রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার দাবি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি চাই। প্রসঙ্গত উল্লেখ্য একাধিক দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক মন্ত্রী জেলে রয়েছেন। আরও মন্ত্রীরা ইডির স্ক্যানারে রয়েছেন। তাঁদের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। এবার রাজ্যে কাকে গ্রেফতার করবে ইডি তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications