ED Raid: শহরে ফের ইডি তল্লাশি, দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে অভিযান তদন্তকারীদের

সন্দেশখালি কাণ্ডের ৭ দিনের মাথায় ফের তেড়েফুঁড়ে ইডি। শাসক দলের তিন হেভিওয়েট নেতার বাড়িতে সাত সকালে তল্লাশি অভিযান। পুরনিয়োগ দুর্নীতি মামলায় দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশি ইডির। মন্ত্রীর দুটি বাড়িতেই অভিযান শুরু করেছেন তদন্তকারীরা।

সকাল সাড়ে ৬টা নাগাদ তদন্তকারীরা হাজির হয়ে গিেয়ছিলেন মন্ত্রী সুজিত বসুর বাড়িতে। তাঁর সল্টলেক এবং লেকটাউনের দুটি বাড়িতেই অভিযান শুরু করেছে তদন্তকারীরা। দুটি বা়ড়ির কোনও একটিতে রয়েছেন মন্ত্রী সুজিত বসু। এবার কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়িয়েই অভিযান শুরু করেছেন তদন্তকারীরা।

ED raid

সন্দেশখালি কাণ্ডের পর থেকে বেশি সংখ্যক কেন্দ্রীয় বািহনী সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। সঙ্গে রয়েছেন মহিলা কেন্দ্রীয় বািহনীর জওয়ানরা। সন্দেশখালিেত মহিলারা প্রতিরোধ করেছিলের। সেই থেকে শিক্ষা নিয়ে মহিলা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে সঙ্গে নিয়েই অভিযানে নেমেছেন। সুজিত বসুর দুটি বাড়িই ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

সকাল সাড়ে ৬টা নাগাদ দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তদন্তকারীরা। প্রথমে দরজা খোলা হয়নি মন্ত্রীর বাড়িতে। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর দরজা খোলা হয়। তারপরে বেশ কিছুক্ষণ দাড়িয়ে থাকার পর ঢুকতে দেওয়া হয় তদন্ত কারীদের। লেকডাউন এবং সল্টলেকের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে।

পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার অয়ল শীলকে জেরা করে একাধিক তথ্য পেয়েছেন তদন্তকারীরা। অয়ন শীলের সংস্থার মাধ্যমে রাজ্যের একাধিক পুরসভায় বেআইনিভাবে নিয়োগ চলত। এবং সেই নিয়োগকে কেন্দ্র করে বিপুর আর্থিক লেনদেন চলত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। অয়নশীলের ডায়রিতে এসবি, এমএম, তাপস রায়ের নাম পেয়েছিলেন তাঁরা। এই সব কোড নাম তিনি নিজের সুবিধার্থে দিয়েছিলেন বলে তদন্তকারীদের জেরায় জানিয়েছিলেন অয়ন শীল।

২০২৩ সালের অগাস্ট মাসে এই িনয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী সুজিত বসুকে তলব করেছিল ইডি। সেসময় মন্ত্রী হাজিরা দেননি । চিঠি দিয়ে ইডিকে জানিেয়ছিলে তিনি হাজিরা দিতে পারবেন না একাধিক কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন তিনি। দমকলমন্ত্রীর নাম জড়িয়েছে পুরনিয়োগ দুর্নীতি মামলায়। উত্তর এবং দক্ষিণ দমদম পুরসভায় একাধিক নিয়োগ বেআইনি ভাবে হয়েছে বলে অভিযোগ। অয়নশীলকে জেরা করে এমনই তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা

প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতির তল্লাশিতে বেশি সাবধানতা নিয়েছেন ইডি অফিসাররা। তাঁরা বেশি করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে হাজির হয়েছেন তল্লাশি অভিযানে। এই ঘটনায় রাজ্যের আরেক তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও হানা দিয়েছে ইডি। এমনকী উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও চলছে তল্লাশি অভিযান। একেবারে আঁটঘাঁট বেধে তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+