ED Raid:১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ, সল্টলেকে ধনিয়াখালির BDO-র ফ্ল্যাটে হানা ইডির
রাজ্যের বিভিন্ন জায়গায় একযোগে ইডি অভিযান শুরু হয়েছে সকাল থেকে। সল্টলেকে সেক্টর ওয়ানেও একটি ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। জানা গিয়েছেন ধনিয়াখালির বিডিও ফ্ল্যাট সেটি। তাঁর নাম সঞ্চয়ন পাল। ১০০ দিনের কাজে দুর্নীতিতে এফআইআরের প্রেক্ষিতেই তাঁর ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
তদন্তকারীরা একশো দিনের কাজের তদন্তে েনমে জানতে পেরেছিলেন এই দুর্নীিততে বেশ কয়েকজন সরকারি অপিসার যুক্ত রয়েছেন। সেকারনে সাত সকালেই ঝাড়গ্রামে এক সরকারি অফিসাপের বাড়িতে পৌঁছে গিয়েছেন তদন্তকারীরা। সরকারি আবাসনে তল্লাশি চালাচ্ছেন তাঁরা। অন্যদিকে সল্টলেকে ধনিয়াখালির বিডিওর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন তাঁরা।

এছাড়াও মুর্শিদাবাদের বহরমপুরে এক পঞ্চায়েত কর্মীর বাড়িতেও তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা। পঞ্চায়েত দফতরের সেই কর্মীর চাকরি গিয়েছিল আদালতের নির্দেশে। নিয়োগ দুর্নীতিতে চাকরি পেয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে।
সকাল থেকে রাজ্য জুড়ে চলছে ইডি অভিযান। একের পর এক জায়গায় তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা। ঝাড়গ্রাম থেকে বহরমপুর, হুগলি এবং কলকাতার সল্টেলেকে একযোগে চলছে তল্লাশি অভিযান। একের পর এক জায়গায় তল্লাশি অভিযান চলছে। ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে চলছে তল্লাশি অভিযান। ১০০ দিনের কাজের টাকা তছরুপের অভিযোগে একাধিক এফআইআর দায়ের হয়। তারপরে সেই মামলার তদন্তের দািয়ত্ব দেওয়া হয় সিবিআইয়ের হাতে। এবার ইডিও এই মামলার তদন্ত শুরু করেছে।
মঙ্গলবার কাকভোরে ঝাড়গ্রামের বাছুরডোবায় সরকারি আবাসনে হাজির হয়ে গিয়েছিলেন তদন্তকারীরা। সেখােন ডব্লুবিসিএস অফিসার শুভ্রাংশু মণ্ডলের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। গোটা আবাসন ঘিরে রেখেছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। খবর পেয়ে ঝাড়গ্রাম থানার আইসি সেখানে যান। কিন্তু বাহিনী তাঁকে ভেতরে ঢুকতে দেননি। শেষে তল্লাশির কাগজ দেখে তিনি সেখান থেকে চলে আসেন। তবে কয়েকরজন পুলিশকর্মী সেখানে রয়েছেন। এখনও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।
এছাড়া মুর্শিদাবাদের বহরমপুরে এক পঞ্চােয়ত কর্মীর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। রথীন দে নামে ওই পঞ্চায়েত কর্মীকে এর আগেও নোটিস পাঠিয়েছিল ইডি। কিন্তু তিনি হাজিরা দেননি। তাই তদন্তকারীরা এবার তাঁর বাড়িতে হানা গিয়েছে। বাড়ির লোকেদের জেরা করা হচ্ছে। ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ রয়েছে সেই পঞ্চােয়ত কর্মীর বাড়িতে।
তার পাশাপাশি হুগলির চুঁচুড়াতেও তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। সেখানে তল্লাশি চালাতে গিয়ে ভুল বাড়িতে ঢুকে পড়েছিলেন তদন্তকারীরা। প্রায় আধঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে বাড়ির লোকেদের জেরা করতে গিয়ে তাঁরা বুঝতে পারেন ভুল বাড়িতে পৌঁছে গিয়েছেন। তারপর সেখান থেকে তড়িঘড়ি বেরিয়ে আসনে তাঁরা।












Click it and Unblock the Notifications