নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে জেরা ইডির

ফের একবার ইডির জেরার মুখে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামাই কল্যাণময় ভট্টাচার্য (Kalyanmoy Bhattacharya)। স্কুল সার্ভিস দুর্নীতি মামলাতে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। শুধু তাই নয়, দুর

ফের একবার ইডির জেরার মুখে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামাই কল্যাণময় ভট্টাচার্য (Kalyanmoy Bhattacharya)। স্কুল সার্ভিস দুর্নীতি মামলাতে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। শুধু তাই নয়, দুর্নীতির তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন ইডির আধিকারিকরা।

শুধু তাই নয়, বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন তাঁরা। এমনকি পিংলায় একটি স্কুলের খোঁজ পান আধিকারিকরা। ইতিমধ্যে সেখানে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার সেই বিষয়ে আরও তথ্য চান তদন্তকারীরা। আর তা পেতে ফের একবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামাই কল্যাণময় ভট্টাচার্য (Kalyanmoy Bhattacharya)কে জেরা ইডির।

স্কুল নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

স্কুল নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

প্রায় তিন ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে জেরা চলছে বলে জানা যাচ্ছে। সূত্রে জানা যাচ্ছে, স্কুল নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি এসএসসির দুর্নীতির টাকাতেই যে বিশাল এই স্কুল তৈরি হয়েছে সেই সংক্রান্ত তথ্যও তদন্তকারীদের হাতে আছে বলে খবর। পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীয়ের নামাঙ্কিত ওই স্কুলের চেয়ারম্যান কল্যাণময় ভট্টাচার্য। ফলে সমস্ত বিষয়েই তাঁর জানা বলেই মনে করছেন গয়েন্দারা। ফলে এই সমস্ত বিষয়েই জেরা করা হচ্ছে বলে খবর। এমনকি বেশ কিছু নথি দেখিয়েও জেরা চলছে বলে খবর।

রাজ্য-রাজনীতি উত্তাল

রাজ্য-রাজনীতি উত্তাল

নিয়োগ দুর্নীতি নিয়ে একেবারে উত্তাল রাজ্য-রাজনীতি। রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন চাকরি প্রার্থীরা। সেখানে দাঁড়িয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাইকে জেরা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও এর আগেও পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘদিন বিদেশেই বাস কল্যাণময়বাবুর। যদিও তদন্তের স্বার্থে আপাতত কলকাতাতেই রয়েছেন বলে জানা যাচ্ছে। গত কয়েকমাস আগেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এরপর তাঁর নামে বিপুল সম্পত্তির হদিশ পাওয়া যায়।

সম্পত্তির সঙ্গে কল্যাণময়ের নাম জড়িয়ে আছে

সম্পত্তির সঙ্গে কল্যাণময়ের নাম জড়িয়ে আছে

শুধু তাই নয়, তাৎপর্যপূর্ণ ভাবে পার্থবাবুর একাধিক সম্পত্তির সঙ্গে কল্যাণময়ের নাম জড়িয়ে আছে বলে জানতে পারেন তদন্তকারীরা। শুধু কলকাতাতেই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক সম্পত্তির সঙ্গেও পার্থবাবুর জামাই জড়িত রয়েছে বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। আর এই তদন্তে নেমে বিসিএম ইন্টারন্যাশনাল নামে পিংলার ওই স্কুলের ডিরেক্টর হিসাবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের নাম পান তদন্তকারীরা। শুধু তাই নয়, ওই স্কুলের জন্যে ১৫ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। পার্থবাবুর স্ত্রীয়ের নামে তৈরি হওয়া একটি ট্রাস্টের মাধ্যমে ওই টাকা স্কুলে যায়। তদন্তকারীরা বলছেন, বিশাল এই টাকা নিয়োগ দুর্নীতির টাকা। আর এই বিষয়েই কল্যাণময় ভট্টাচার্যকে জেরা ইডির। অন্যদিকে গত কয়েকদিনে বেশ কিছু নথি তদন্তকারী সংস্থার হতে এসেছে বলেও খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+