জেলে গিয়ে পার্থ বান্ধবীকে ম্যারাথন জেরা ইডির! কোন তথ্য তদন্তকারীদের হাতে?
পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতাকে ফের জেরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বিপুল সম্পত্তির খোঁজ পান তদন্তকারীরা। একেবারে কোটি কোটি টাকা উদ্ধার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের
পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতাকে ফের জেরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বিপুল সম্পত্তির খোঁজ পান তদন্তকারীরা। একেবারে কোটি কোটি টাকা উদ্ধার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।
এই ঘটনায় ইতিমধ্যে অর্পিতা মুখোপাধ্যায়কে দফায় দফায় জেরা করেছে তদন্তকারীরা। এমনকি গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কেও। দুর্নীতি মামলায় ইতিমধ্যে দুজনেই জেল হেফাজতে রয়েছেন।

অর্পিতাকে ফের জেরা ইডির
নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন ইডির আধিকারিকরা। এই সমস্ত তথ্য যাচাই করতেই ফের অর্পিতা মুখোপাধ্যায়কজে জেরা ইডির। এই মুহূর্তে আলিপুর মহিলা সংশোধনাগারে রয়েছেন অর্পিতা। জানা যাচ্ছে, সেখানেই আজ মঙ্গলবার সকালে বেশ কয়েকজন ইডির আধিকারিক পৌঁছে যান। সেই ফলে রয়েছেন ইডির মহিলা অফিসাররাও। প্রায় তিন ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে অর্পিতাকে জেরা তদন্তকারীরা করছেন বলেই জানা যাচ্ছে। গত ২৩ জুলাই অ্পিতাকে গ্রেফতার করে ইডি। এরপর দু দফায় প্রাক্তন মন্ত্রী বান্ধবীকে হেফাজতে নিয়ে জেরা করেছে ইডি। জানা গিয়েছে, তদন্তে সবরকম সাহায্যই তদন্তকারীদের ক্করছেন অর্পিতা। এমনকি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বয়ান দিয়েছেন বলেও খবর।

জেরা করা হতে পারে পার্থকেও
ইডি সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই সম্ভবত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও জেরা করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতির মামলাতে নেমে একাধিক এলআইসির নথি পেয়েছেন তদন্তকারীরা। তাতে নমিনি হিসাবে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। এছাড়াও বেশ কিছু বৈদ্যুতিন যন্ত্র বাজেয়াপ্ত করা হয় এসএসসির তরফে। বাজেয়াপ্ত হয় ফোনও। এরপরেই সেগুলি ফরেন্সিকের জন্যে পাঠানো হয়। সেই সংক্রান্ত রিপোর্ট এসেছে বলেই সূত্রে খবর। সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই পার্থ এবং অর্পিতাকে জেরা বলেই মনে করা হচ্ছে। তবে প্রথম দিন থেকেই তদন্তে অসহযোগিতা করছেন পার্থ চট্টোপাধ্যায়। এর মধ্যে থেকে কথা বের করাটা কার্যত চ্যালেঞ্জ তদন্তকারীদের মুখে।

তৎপরতা বাড়াচ্ছে সিবিআইও
অন্যদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে গ্রেফতার করা হয়েছে শিক্ষা দফতরের দুই প্রাক্তন উপদেষ্টাকে। গ্রেফতার অশোক সাহা এবং শান্তিপ্রসাদ সিনহা। যারা এই নিয়োগ দুর্নীতির অন্যতম সড়জন্ত্রী বলেই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে এই দুজনকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। ধৃত অশোক সাহা এবং শান্তিপ্রসাদ সিনহা দুজনেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। আর তাই তথ্য যাচাই করতে পার্থবাবুকেও সিবিআই জেরা করতে প্রে বলে খবর। আগামী বৃহস্পতিবার ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার।












Click it and Unblock the Notifications