ED: তদন্ত থেকে অপসারিত রায়ের পুনর্বিবেচনার আর্জি, বিচারপতি সিনহার বেঞ্চে মামলা ইডি আধিকারিকের

নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত তদন্ত থেকে ইডি আধিকারীক মিথিলেশ কুমারকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। এবং সেই রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে তদন্তে অসন্তুষ প্রকাশ করে তাঁকে তদন্ত থেকে অপসারণের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। আদালতের পর্যবেক্ষণ ছিল, সংশ্লিষ্ট আধিকারিক তদন্ত করতে সক্ষম নন। আত্মবিশ্বাসের অভাব রয়েছে তাঁর। এর পরেই ইডিকে নির্দেশ দিয়েছিলেন, রাজ্যের সমস্ত মামলা থেকে যেন সরিয়ে দেওয়া হয় এই কর্তাকে।

high court

সেই নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন মিতিলেশ কুমার মিশ্র। তাঁর আবেদন, নিয়োগ মামলার তদন্ত থেকে সরানো হলেও তাঁকে যেন রাজ্যের অন্য মামলাগুলির দায়িত্ব থেকে সরানো না হয়। ২০২২ সাল থেকে রাজ্যে নিয়োগ দুর্নীতির মামলার তদন্তের দায়িত্বে ছিলেন তিনি। তদন্তে গতি নিয়ে বিচারপতি সিনহার কাছে ভর্ৎসনা শুনতে হয়েছিল তাঁকে।

জানা গিয়েছে সেই নির্দেশে পুনর্বিবেচনা করার‌‌ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সিনহা। বর্তমানে ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে রয়েছেন তিনি। তিনি দায়িত্বে থাকাকালীনই পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন। এবং মানিক ভট্টাচার্য সহ ৭ প্রভাবশালীকেও তিনি থাকাকালীনই ইডি গ্রেফতার করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+