আইকোর মামলায় এবার মানস ভুঁইয়াকে তলব, নোটিস মদন মিত্রের ছেলেকেও, সোমবার হাজিরার নির্দেশ
আইকোর মামলায় এবার মদন মিত্রের ছেলে স্বরূপ মিত্রকে তলব, নোটিস তৃণমূল প্রার্থীকেও, সোমবার হাজিরার নির্দেশ
আইকোর চিটফান্ড মামলার তদন্তে এবার মদন মিত্রের ছেলে স্বরূপ মিত্রকে তলব করল ইডি। সোমবার তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। একই মামলার তদন্তে তলব করা হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়াকেও। শুক্রবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কেও তলব করা হয়েছিল।

আইকোর মামলার তদন্তে তৎপর ইডি
সামনেই পঞ্চম দফার ভোট। তার আগেই ফের আইকোর মামলার তদন্তে তৎপর হল ইডি। আইকোর মামলার তদন্তে তৃণমূল কংগ্রেসের মহাসচিবকে তলব করেছিল ইডি। এই মামলায় যদিও হাজিরা এড়িয়ে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি চিঠি দিয়ে ইডিকে জানান এখন নির্বাচন চলছে। নিরবাচনী কাজে ব্যস্ত রয়েছেন তিনি। নির্বাচন শেষ হলে তবেই হাজিরা দিেত পারবেন তিনি।

মদন মিত্রের ছেলেকে তলব
আইকোর মামলায় আজ ফের একের পর এক তৃণমূল কংগ্রেস নেতাকে তলব করল ইডি। পানিহািটর তৃণমূল কংগ্রেস প্রার্থী মদব মিত্রের ছেলে স্বরূপ মিত্রকে তলব করা হয়েছে। সোমবারে মদন মিত্রর ছেলেকে হাজিরা দিতে বলা হয়েছে ইডির দফতরে। প্রসঙ্গত উল্লেখ্য সারদা িচটফান্ড মামলায় দীর্ঘদিন জেলে ছিলেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। দীর্ঘ টানাপোড়েনের পর জামিনে মুক্তি পান তিনি। তারপরেও একাধিকবার মদন মিত্রকে তলব করে জেরা করা হয়েছে।

মানস ভুঁইয়াকে তলব
আইকোর মামলায় মদন মিত্রের ছেলে ছাড়াও তলব করা হয়েছে সবংয়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়াকে। মানস ভুঁইয়ারকে শুক্রবার হাজিরা দিেত বলা হয়েছে। আগামী শুক্রবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য আগে কংগ্রেসে ছিলেন মানস ভুঁইয়া। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এবং তৃণমূল কংগ্রেসের টিকিটেই সবং কেন্দ্র থেকে জয়ী হয়েিছলেন মানস ভুঁইয়া। এবারও সবং কেন্দ্রে প্রার্থী হয়েছেন তিনি।

বিজেপিকে নিশানা তৃণমূলের
ভোটের মুখে ইডি , সিবিআইকে দিয়ে একাধিক মামলার তদন্তে তৎপরতা শুরু করেছে মোদী সরকার। বিরোধীদের ভয় দেখাতেই ইডি, সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও সিবিআই হানা দিয়েছে। জেরা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকাকে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications