সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার ইডির তদন্ত? কলকাতা হাইকোর্টে এই দাবিতে মামলা

আরও বড় সমস্যায় পড়তে চলেছেন সন্দীপ ঘোষ? তার বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ইডি) তদন্ত করুক। এই আবেদন করা হল কলকাতা হাইকোর্টে।

আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার ভূমিকা নিয়ে সমালোচনা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও গতকাল সন্দীপ ঘোষ সম্পর্কে উষ্মা প্রকাশ করেছেন। তিনি কতটা প্রভাবশালী? কেন তাকে ছুটিতে পাঠানো হয়নি? নতুন করে অন্য হাসপাতালের অধ্যক্ষ করা হল? সেই প্রশ্ন সুপ্রিম কোর্ট তুলেছে।

Sandip ghosh

সন্দীপ ঘোষ প্রভূত প্রভাবশালী। শাসক দলের কোনও বড় হাত তার মাথার উপর রয়েছে। এমন কথা চর্চায় রয়েছে। সে কারণেই আরজি কর হাসপাতালে তিনি মসিহা হয়েছিলেন। স্বাস্থ্য ভবন তাকে কয়েক ঘণ্টার মধ্যে অন্য মেডিকেল কলেজে অধ্যক্ষ করে পাঠায়। এইসব বিষয় চর্চায় উঠে আসছে।

গত পাঁচ দিন ধরে সিবিআই জেরার মুখোমুখি হয়েছেন সন্দীপ ঘোষ। আজ বুধবার সকালে সন্দীপ ঘোষ পৌঁছে গিয়েছেন সিবিআই দফতর সিজিও কমপ্লেক্সে। গত পাঁচ দিন তাকে দীর্ঘ সময় জেরা করা হয়েছে। তবুও সেভাবে কোনও সঠিক তথ্য, বার্তা সন্দীপ ঘোষের থেকে পাওয়া যায়নি। এই কথা সূত্র মারফত জানা গিয়েছে।। সিবিআই সন্দীপ ঘোষের পলিগ্রাফিক টেস্ট করাতে পারে। এই কথাও চর্চায় রয়েছে।

সন্দীপ ঘোষ এখন খুব যে ভালো পরিস্থিতিতে রয়েছেন। তা বলা যাবে না। গ্রেফতারের আশঙ্কাও যথেষ্ট রয়েছে তা। এর মধ্যেই আরও একটি খাঁড়ার ঘা। এবার ইডি তদন্তের দাবি তুলে আদালতে যাওয়া হল।

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ হরেক দুর্নীতির অভিযোগ। ইডির তদন্ত চেয়ে মামলার আবেদন বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের এজলাসে। মামলা দায়ের করার অনুমতি আদালতের। আকতার আলি নামে এই ব্যক্তি এই মামলা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+