রোজভ্যালি তদন্তে এবার মনোজ কুমারের বিরুদ্ধে সিট গঠন করল ইডি
এবার রোজভ্যালি মামলায় সিট গঠন করল ইডি। রোজভ্যালির তদন্তকারী আধিকারিক মনোজ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তেই এই সিট গঠন।
কলকাতা, ২ ফেব্রুয়ারি : এবার রোজভ্যালি মামলায় সিট গঠন করল ইডি। রোজভ্যালির তদন্তকারী আধিকারিক মনোজ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তেই এই সিট গঠন। বৃহস্পতিবারই দিল্লি থেকে রাজ্যে আসছে বিশেষ টিম। ইডি-র তরফে জানিয়ে দেওয়া হয়েছে নিজেকে নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত এউ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে কোনও মামলার তদন্তেই সংযুক্ত রাখা হবে না।[শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাটে তল্লাশি কলকাতা পুলিশ-এসটিএফের, টানা তিন ঘণ্টা জেরা]
তাই শুধু রোজভ্যালি নয়, মনেজ কুমারের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে সমস্ত মামলার তদন্তভার। মনোজ কুমার যে যে মামলায় তদন্ত করছিলেন সেই সমস্ত ফাইলই খতিয়ে দেখা হবে। ইনি কাউকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন কি না, তা সর্বাগ্রে নিশ্চিত করতে চাইছে ইডি। এবিষয়ে কলকাতা পুলিশের কাছে ভিডিও ফুটেজ চেয়ে পাঠালো ইডি। যে ফুটেজে শুভ্রা কুণ্ডুর সঙ্গে দেখা গিয়েছে মনোজ কুমারকে।
বুধবারই সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি অফিসে ডেকে একপ্রস্থ জেরা করা হয়েছে তাঁকে। শুক্রবার ফের তাঁকে ইডি-র বিশেষ তদন্তকারী দলের মুখোমুখি হতে হবে। এরই মধ্যে আবার কলকাতা পুলিশের তরফেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে মনোজ কুমারকে।[ফের ম্যাডাম রোজভ্যালি থাবা, সেকেন্ড ইন কম্যান্ডের সঙ্গেও ইডি অফিসারের যোগ!]

গতকালই রোজভ্যালি তদন্তে দীর্ঘ জেরা করা হয় গৌতম-পত্নী শুভ্রা কুণ্ডুকে। দক্ষিণ কলকাতায় তাঁর ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি তাঁকে তিনঘণ্টা টানা জেরা করে কলকাতা পুলিশ ও এসটিএফের একটি দল। শুভ্রা কুণ্ডুর অ্যাকাউন্ট খতিয়ে দেখা হয়।[রোজভ্যালি তদন্তে সিবিআই স্ক্যানারে এবার ভেসে উঠল কলকাতা নাইট রাইডার্সের নাম]
সম্প্রতি শুভ্রা কু্ণ্ডুর সঙ্গে ইডি আধিকারিক মনোজ কুমারের ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ্যে আসে। তারপরই 'ম্যাডাম রোজভ্যালি' শুভ্রা কুণ্ডু ও ওই ইডি আধিকারিক স্ক্যানারের নিচে এসে পড়েন। কলকাতা পুলিশ দীর্ঘ জেরা করে জানতে পেরেছে, প্রথেম শুভ্রা কুণ্ডুর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হত। তারপর সেই টাকা পাচার হয়ে যেত অন্যত্র। তদন্তকারীরা এখন জানার চেষ্টা চালাচ্ছে রোজভ্যালির কত টাকা এইভাবে পাচার হয়ে গিয়েছে।[রোজভ্যালি কাণ্ডে কেন গ্রেফতার হয়েছেন সুদীপ? জানালেন নিজের মুখেই]
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications