NRI Quota Scam: লক্ষণ শেঠের বাড়িতে সাতসকালে ইডি! “নতুন বছর ভালো যাবে না,” কাদের হুঁশিয়ারি শুভেন্দুর?
Lakshman Seth: রাজ্যের বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে অনাবাসী কোটায় ভর্তির ক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতির (Scam) অভিযোগ। মঙ্গলবার সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের ২০টি জায়গায় একযোগে হানা দিল ইডি (Enforcement Directorate)। তারই মধ্যে অন্যতম প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা লক্ষণ শেঠের বাড়ি।
মঙ্গলবার সাতসকালে পূর্ব মেদিনীপুরে লক্ষণ শেঠের বাড়ি 'অঙ্গীকার'-এ হাজির হন ইডির আধিকারিকরা। বাড়িতেই ছিলেন প্রাক্তন সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি লক্ষণ শেঠ। তবে শুধু তার বাড়ি নয়, লক্ষণ শেঠের তৈরি করা 'আই কেয়ার' হাসপাতালেও তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

রাজ্যের বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজে অনাবাসী কোটায় (NRI Quota) ভর্তির ক্ষেত্রে ভুয়ো নথি (Fake Certificates) জমা দেওয়ার অভিযোগ উঠেছে। জাল নথি জমা দিয়ে অনেকেই চিকিৎসকও (Doctors) হয়ে গিয়েছেন বলে অভিযোগ।
পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষার ক্ষেত্রে জাল নথি ব্যবহারের অভিযোগ উঠেছে। গত এপ্রিল মাসে সল্টলেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় এনিয়ে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান করে ইডি।
সল্টলেক, হলদিয়ার পাশাপাশি পূর্ব মেদিনীপুরে লক্ষণ শেঠের বাড়িতে চালানো হল তল্লাশি। এদিকে বিধানসভার বাইরে এনিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বেসরকারি মেডিক্যাল কলেজে দুর্নীতিতে স্বাস্থ্য দফতর সরাসরি যুক্ত বলে বিস্ফোরক দাবি শুভেন্দুর।
এদিন বিরোধী দলনেতা বলেন, "মেডিক্যাল কলেজে ২০১৭ থেকে দুর্নীতি হয়েছে। ২ থেকে ৩ কোটি টাকা করে নিয়ে অনাবাসী কোটায় জাল সার্টিফিকেট বানানো হয়েছে। ২০১৮ সাল থেকে ভর্তি করিয়েছে রাজ্য। ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় এফআইআর করা হয়। কলকাতা হাইকোর্ট পর্যন্ত সেই মামলা গড়ায়।"
এনআরআই মেডিক্যাল স্ক্যাম এই তল্লাশি অনেক আগে হওয়া উচিত ছিল বলে দাবি শুভেন্দুর। তিনি আরও বলেন, "ডিএমডিরা এবার বিপদে পড়বে। ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত ডিএমই, স্বাস্থ্যসচিব রাজীব সিনহা থেকে নারায়ণস্বরূপ নিগমরা এবার আতশকাচের তলায়। সময় হয়ে গিয়েছে। নতুন বছর ওদের ভালো যাবে না।"
রাজ্য মেডিক্যাল কাউন্সিলে অভীক-বিরূপাক্ষদের পদে ফেরানো প্রসঙ্গেও তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু। বলেন, "এখানে চোর-ডাকাতরাও আসে। চোর-ডাকাতদের আপ্যায়ন করা হয়। যারা মানিক ভট্টাচার্যকে বিধানসভায় আপ্যায়ন করে, যারা পার্থ চ্যাটার্জির জামিনের অপেক্ষা করে, তাদের থেকে বেশিকিছু আশা না করাই ভালো।"
-
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications