Sheikh Shahjahan Arrested: তথ্য নথি নষ্ট হতে পারে! শেখ শাহজাহান গ্রেফতার হতেই হাইকোর্টে ইডি

Sheikh Shahjahan Arrested: শেখ শাহজাহান গ্রেফতার হতেই তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিট গঠন সংক্রান্ত চ্যালেঞ্জ মামলা আগামীকাল শুক্রবারই শুনানি করার জন্য প্রধান বিচারপতির কাছে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

আজ ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে বলেন, সিট গঠন সংক্রান্ত ডিভিশন বেঞ্চের স্থগিত মামলাটি ৬ মার্চ শুনানির জন্য রাখা হয়েছে। কিন্তু আগামী ছ'দিন খুবই গুরুত্বপূর্ণ বলে চিঠিতে দাবি করেন আইনজীবী।

Sheikh Shahjahan

বলেন, আগামী ছয়দিন শাহজাহানকে (Sheikh Shahjahan Arrested) রাজ্য পুলিশ নিজেদের হেফাজতে রেখে ওই মামলার তদন্তে প্রয়োজনীয় তথ্য এবং নথি নষ্ট করে দিতে পারে। তাই তাদের চ্যালেঞ্জ মামলাটি কাল, শুক্রবারই জরুরি ভিত্তিতে শোনা হোক। যদিও এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের তরফে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই খবর।

তবে বর্তমান পরিস্থিতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই চিঠি খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, রেশন দুর্নীতি মামলায় আজ বৃহস্পতিবার শেখ শাহজাহানকে হাজিরা দেওয়ার নোটিশ দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেদিনই পুলিশের জালে শাসকদলের বাহুবলি নেতা। গোপন সূত্রে খবর পেয়ে মিনাখা থেকে গ্রেফতার করা হয় তাঁকে।

আদালতে তোলা হলে আপাতত ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বারাসাত আদালতের। আর এরপরেই সন্দেশখালির ঘটনার তদন্তভার নেয় সিআইডি। সেই মতো একেবারে কড়া নিরাপত্তায় 'বেতাজ বাদশা'কে সদর দফতর ভবানী ভবনকে নিয়ে আসা হয়। আপাতত কয়েকদিন সেখানেই রাত কাটবে তাঁর।

আর সিআইডি হেফাজতে থাকাকালীনই প্রমাণ নষ্ঠের আশঙ্কা ইডির। রেশন দুর্নীতি মামলায় প্রথম প্রকাশ্যে আসে শাহজাহানের কীর্তি। এই মামলায় কোটি কোটি টাকা আত্মসাৎের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আর সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলেই মার খেয়ে খালি হাতে ফিরতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

এরপরেই শাহজাহানের গ্রেফতার ছিল বড় চ্যালেঞ্জ। এই বিষয়ে কলকাতা হাইকোর্ট সিট গঠন করে দেয়। যদিও সেই মামলাকে চ্যালেঞ্জ করে ইডি। মামলার শুনানি বিচারাধীন। আর সেই মামলায় শুনানি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হল ইডি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, ইডির দায়ের করা মামলাতেই শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।

পাশাপাশি রাজ্য পুলিশের তরফেও একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। এদিন সেই মামলাতেও পুলিশের তরফে শন-অ্যারেস্ট দেখানো হয়েছে বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+